সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সব ভাষাতেই দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ হওয়ার পথে? সংসদের বিশেষ অধিবেশনের আগে নয়া জল্পনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সরকার আগামী ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ যে অধিবেশন ডেকেছে, তাতে দেশের নামবদলের প্রস্তব পেশ করা হতে পারে।
এই জল্পনা শুরু হয়েছে জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat) লেখা নিয়ে। যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাইসিনা হিলের তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জি-২০ সম্মেলন উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ৯ সেপ্টেম্বর আয়োজিত সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেখানেই লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।
[আরও পড়ুন: ‘ইহুদি নিধনের মতোই..’, সনাতন ধর্ম মন্তব্যে স্ট্যালিনপুত্রকে হিটলারের সঙ্গে তুলনা বিজেপির]
যা নিয়ে প্রবল আপত্তি জানাচ্ছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইট করেছেন, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে।” যার পালটা আবার এসেছে বিজেপির তরফে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা পালটাও দিয়েছেন। তিনি বলছেন,”আপনারা ভারত জোড়ো যাত্রা করতে পারেন। দেশের নামে রাজনীতি করতে পারেন। তাহলে ভারত শব্দে আপত্তি কেন? আসলে কংগ্রেস এই দেশকে সম্মানই করে না। দেশের প্রতি ওদের কোনও ভালবাসা নেই।”
[আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, মণিপুরে সরকারের নিশানায় সংবাদমাধ্যম]
উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ওই বিশেষ অধিবেশনে দেশের নাম বদলের প্রস্তাব পেশ করা হবে। কিন্তু হঠাত কেন দেশের নামবদলের তোড়জোড়? বিরোধী জোটের নাম INDIA হওয়ার জেরেই কি এই সিদ্ধান্তের পথে হাঁটছে মোদি সরকার।
সর্বশেষ খবর
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ