সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের উপর ভারতের ন্যায্য অধিকার রয়েছে। ভারতের উচিত দ্রুত ওই এলাকার দখল নেওয়া। কাশ্মীরে যাবতীয় সমস্যার মূলে রয়েছে পাকিস্তান। শনিবার এরকমই একের পর এক মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। কাশ্মীরে অশান্তি ছড়ানোয় কড়া সমালোচনা করলেন ইসলামাবাদের।
কী করে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হবে, এদিন সেই পথও বাতলে দিয়েছেন তিনি। যোগগুরুর দাওয়াই, ভারতীয় সেনার উচিত সীমান্ত সংলগ্ন পাক সেনাঘাঁটিগুলি ধুলোয় মিশিয়ে দেওয়া। চম্পারন সত্যাগ্রহের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে গান্ধী ময়দানে তিন দিনের যোগ শিবিরে এই মন্তব্য করেন তিনি। মাসুদ আজহার, হাফিজ সইদ, দাউদ ইব্রাহিমের মতো কুখ্যাতরাই ভারত ও পাকিস্তান সমস্যার মূলে রয়েছে বলেও বাবা রামদেব উল্লেখ করেন।
অবশ্য সাধারণ পাকিস্তানি নাগরিক, যাঁরা শান্তিকামী, তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রামদেব। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা জানতে চাওয়া হলে, তিনি বলেন, “আমরা হয়তো কখনও কখনও ভুলে যাই যে, আমাদের সেনা জওয়ানদেরও মানবাধিকার রয়েছে।” সবমিলিয়ে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাবা রামদেব।
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের