Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Pakistan Air Strike

‘সামরিক অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে’, কাবুলের হাসপাতালে পাক হামলায় তুলোধোনা ভারতের

ওই হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। ভারতের বিবৃতিতে বলা হয়, রমজান মাসে শান্তি এবং দয়া প্রদর্শন করে থাকেন গোটা বিশ্বের মুসলিমরা। কিন্তু রমজান মাসেই যেভাবে হামলা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৫:২৭

options
link
‘সামরিক অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে’, কাবুলের হাসপাতালে পাক হামলায় তুলোধোনা ভারতের zoom
কাবুলের হাসপাতালে আগুন নেভাচ্ছে দমকল। ছবি: পিটিআই।
Advertisement

‘বন্ধু’ আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের জঘন্য হামলার (Pakistan Air Strike) তীব্র বিরোধিতা করল ভারত। সোমবার রাতে ওই হামলায় অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। হামলার নিন্দা করে বিবৃতি জারি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। নয়াদিল্লির তোপ, সামরিক অভিযানের নামে গণহত্যা চালাচ্ছে পাকিস্তান। এই হামলাকে ‘বিবেকহীন’ বলে তুলোধোনা করেছে বিদেশমন্ত্রক।

ভারতের বিবৃতিতে বলা হয়, রমজান মাসে শান্তি এবং দয়া প্রদর্শন করে থাকেন গোটা বিশ্বের মুসলিমরা। কিন্তু রমজান মাসেই যেভাবে হামলা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। হাসপাতালকে নিশানা করে হামলা চালানোটা কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়। পাকিস্তান যেভাবে জঘন্য হামলা চালিয়েছে সেটা আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত। অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে বারবার এভাবেই হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কাবুলের হাসপাতালে পাক হামলার তীব্র নিন্দা করে নয়াদিল্লির তোপ, পাকিস্তান সামরিক অভিযানের নামে আফগানিস্তানে গণহত্যা চালিয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অপারেশন সিঁদুরের পর থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে। নানা আন্তর্জাতিক মঞ্চেও আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত। দুই দেশই একযোগে বারবার তুলোধোনা করেছে পাকিস্তানকে।

উল্লেখ্য, কাবুলের ওই হাসপাতালটি মূলত নেশামুক্তি কেন্দ্র। বরাবরই সেখানে রোগীদের ভিড় থাকে। স্থানীয় সময় সোমবার রাত ৯টা নাগাদ আচমকাই ওই হাসপাতালে হামলা চালায় পাক বায়ুসেনা। ২ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের বিরাট অংশ একেবারে গুঁড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৪০০ জনের মৃত্যুর খব মিলেছে। অন্তত ২৫০জন আহত হয়েছেন। যদিও পাকিস্তানের দাবি, ইচ্ছাকৃতভাবে হাসপাতালে হামলা চালায়নি তারা। বরং তাদের আক্রমণের নিশানা সামরিক ঘাঁটি এবং জঙ্গিদের নানা কেন্দ্র।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে। পরপর ভারত সফরে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং শিল্প এবং বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি। গতবছর ভয়ানক ভূমিকম্পের পর আফগানিস্তানকে বিপুল ত্রাণ পাঠিয়েছে ভারত। কাবুলে পুরোপুরি সক্রিয় হয়েছে ভারতীয় দূতাবাস। ভারতে প্রথমবার নিযুক্ত হয়েছেন তালিবান রাষ্ট্রদূত। নানা আন্তর্জাতিক মঞ্চেও আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত। দুই দেশই একযোগে বারবার তুলোধোনা করেছে পাকিস্তানকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.