Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
India RSS

ভারতে ধর্মীয় স্বাধীনতা বিঘ্নিত করছে আরএসএস! ট্রাম্পের কমিশনের রিপোর্টকে তুলোধোনা কেন্দ্রের

RAW এবং আরএসএসের উপর নিষেধাজ্ঞা চাপানোর সুপারিশ করেছে মার্কিন কমিশন। ভারতের পালটা, মার্কিন মুলুকে মন্দিরে হামলার দিকে নজর দেওয়া হোক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১২:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১২:২৪

options
link
ভারতে ধর্মীয় স্বাধীনতা বিঘ্নিত করছে আরএসএস! ট্রাম্পের কমিশনের রিপোর্টকে তুলোধোনা কেন্দ্রের zoom
প্রতীকী ছবি।

আরএসএসকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল মার্কিন সরকারের কমিশন। সেই প্রস্তাবের পালটা কড়া জবাব দিল কেন্দ্র। সোমবার রাতে কেন্দ্রের তরফে বলা হয়, ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে মার্কিন কমিশন। তাদের রিপোর্টকে গুরুত্ব দেওয়ার কারণ নেই। কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, ভারতের দিকে আঙুল তোলার আগে আমেরিকায় বারবার মন্দিরে হামলার দিকে নজর দেওয়া।

সোমবার মার্কিন সরকারের ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে। ভারতের বেশ কিছু সংস্থা এবং নাগরিকের উপর নিষেধাজ্ঞা চাপানোর সুপারিশও করেছে এই কমিশন। তার মধ্যেই রয়েছে ‘বিজেপির আদর্শগত ভিত্তি’ আরএসএসের নাম। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’কেও নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে মার্কিন কমিশন। তাদের মতে, এই দুই সংস্থার দ্বারা ভারতে ধর্মপালনের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে। তাই মার্কিন মুলুকে তাদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত এবং তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে হবে।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প সরকারের অধীনস্থ কমিশনের এই রিপোর্টকে তুলোধোনা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “মার্কিন কমিশনের সাম্প্রতিক রিপোর্ট খারিজ করছি আমরা। কারণ ওই রিপোর্ট পক্ষপাতদুষ্টভাবে ভারতের ছবি তুলে ধরে। গত কয়েক বছর ধরেই এই কমিশন ভারতের একেবারে বিকৃত পরিচয় প্রকাশ করছে। বিশ্বাসযোগ্য তথ্যে বদলে এমন কিছুর ভিত্তিতে রিপোর্ট তৈরি হচ্ছে যা নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ রয়েছে।”

এই কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন রণধীর। তাঁর কথায়, “ভুল তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে আসলে নিজের বিশ্বাসযোগ্যতাই হারিয়ে ফেলছে এই কমিশন। ভারতকে বারবার আক্রমণ না করে এই কমিশনের উচিত নিজের দেশের দিকে দৃষ্টি দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার হিন্দু মন্দিরে হামলা হচ্ছে। মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের প্রতি অসহিষ্ণুতা এবং হিংসা বাড়ছে। সেদিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন।” অবশ্য মার্কিন কমিশনের এই অভিযোগ প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে এই সংস্থা। যদিও প্রতিবারই বিদেশমন্ত্রকের তরফে অভিযোগ খারিজ করে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.