বিহারের রাজ্যসভার পাঁচটি আসনের সবকটিতেই জয়ী এনডিএ। একইসহঙ্গে ‘ক্রস ভোটিং’য়ের জেরে ওড়িশার দু’টি আসনেও তারা জয়লাভ করেছে। অন্যদিকে, ভোটে কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস।
সোমবার সকালে বিহার, হরিয়ানা এবং ওড়িশার রাজ্যসভার আসনগুলিতে ভোটগ্রহণ হয়। বিকেলে শুরু হয় ভোটগণণা। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বিহারে রাজ্যসভার পাঁচ আসনেই জয়ী হয়েছেন এনডিএ প্রার্থীরা। তাঁরা হলেন নীতীশ কুমার, নিতিন নবীন, উপেন্দ্র কুশওয়া, রামনাথ ঠাকুর এবং শিবেশ কুমার। এর মধ্যে নীতীশ ভোট পেয়েছেন ৪৪ জন বিধায়কের থেকে, নীতীন পেয়েছেন ৪৪ জন বিধায়কের থেকে, উপেন্দ্র পেয়েছেন ৪২ জন বিধায়কের থেকে, রামনাথ পেয়েছেন ৪২ জন বিধায়কের থেকে। অন্যদিক, শিবেশ দ্বিতীয় পছন্দের ভোটের ভিত্তিতে আরজেডি প্রার্থী এডি সিংকে পরাজিত করেছেন। এদিন ভোটগ্রহণ পর্বে অনুপস্থিত ছিলেন কংগ্রেসের তিন এবং আরজেডির এক জন বিধায়ক।অন্যদিকে, ওড়িশায় ‘ক্রস ভোটিং’য়ের জেরে দু’টি আসনে জয়লাভ করেছেন এনডিএ। জয়ীদের মধ্যে হলেন ওড়িশার রাজ্য বিজেপির সভাপতি মনমোহন সামল এবং বিজেপি নেতা সুজিত কুমার।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাজ্যসভার ৩৭টি আসনে সম্প্রতি ভোট ঘোষণা হয়েছিল। বাংলা-সহ সাত রাজ্যের ক্ষেত্রে কোনও ভোটাভুটি হয়নি। কারণ, প্রার্থী সংখ্যা অতিরিক্ত ছিল না। কিন্তু বিহার, হরিয়ানা এবং ওড়িশার ক্ষেত্রে আসনের থেকে প্রার্থী সংখ্যা বেশি ছিল। তাই ভোটাভুটির পথে যেতে হয়।
সর্বশেষ খবর
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
-
ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! ফের সীমান্তে সক্রিয় চোরাচালান?
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত