Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
PoK Protests

‘পরিকল্পিত শোষণ’, অধিকৃত কাশ্মীরে পাক বর্বরতায় ইসলামাবাদকে তোপ নয়াদিল্লির

মঙ্গলবার রাওয়ালকোটে একটি বাস টার্মিনালের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। তাদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে শাহবাজ শরিফের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন সাধারণ নাগরিকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৪:১৯

options
link
‘পরিকল্পিত শোষণ’, অধিকৃত কাশ্মীরে পাক বর্বরতায় ইসলামাবাদকে তোপ নয়াদিল্লির zoom
অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ। ফাইল ছবি।
Advertisement

অধিকৃত কাশ্মীরে অব্যাহত পাকিস্তানি সেনার নৃশংসতা। মঙ্গলবার থেকেই ফের উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। অধিকৃত কাশ্মীরে নির্বিচারে গুলি চালিয়ে ৬ বিক্ষোভকারীকে খুনের অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। এরপরই ইসলামাবাদের নিন্দায় সরব হল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এহেন আচরণ পরিকল্পিত শোষণ ছাড়া আর কিছু নয়।

মঙ্গলবার বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে। সেখানে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই অঞ্চল অবৈধ ও বলপূর্বক দখল করে রেখেছে পাকিস্তান। কয়েক দশক ধরে পরিকল্পিত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের ফলেই সেখানকার মানুষ আজ গর্জে উঠেছেন।” তিনি আরও বলেন, “সেখানকার মানুষদের দাবিগুলি শোনার পরিবর্তে পাকিস্তান বলপ্রয়োগ করছে।” বিদেশমন্ত্রক জানিয়েছে, অধিকৃত কাশ্মীরের নারী, শিশু-সহ সাধারণ মানুষের উপর চরম দমন-পীড়ন চলছে। বন্ধ খাদ্য, ওষুধ-সহ জরুরি সরবরাহ। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এহেন চরম দুর্ব্যবহারের জন্য আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে জবাবদিহি করতে হবে।’

Advertisement

উল্লেখ্য়, মঙ্গলবার রাওয়ালকোটে একটি বাস টার্মিনালের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। তাদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে শাহবাজ শরিফের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন সাধারণ নাগরিকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে অধিকৃত কাশ্মীরে। শাহবাজের বিরুদ্ধে ক্রমশ বাড়ছে ক্ষোভ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.