সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই মিলেছিল ইঙ্গিত, সেইমতো বর্ষার আগেই পরীক্ষা করা হল ভারতের ব্যালেস্টিক মিসাইল অগ্নি-৫৷ রবিবার ডিআরডিও (DRDO)-র পক্ষ থেকে এই মিসাইল পরীক্ষা করা হয় ওড়িশার আবদুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে৷ ভারতীয় সেনায় খুবই শীঘ্রই সংযুক্ত করা হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই মিসাইলকে৷
India successfully test-fired nuclear-capable ballistic missile Agni-5 from Integrated Test Range at Abdul Kalam Island off Odisha coast
AdvertisementRead @ANI Story | https://t.co/MqSNxiwiyy pic.twitter.com/kmZPVf8So1
— ANI Digital (@ani_digital) June 3, 2018
ভারতীয় সেনার হাতে এই মিসাইল এলে চিন ও পাকিস্তান অনেকটাই সমঝে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ কারণ, ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল৷ ফলে এই পাল্লার মধ্যে অতি সহজেই চলে আসছে চিন ও পাকিস্তানের অনেকটা অংশ৷ ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি-৫ শেষ পরীক্ষা করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে৷ তবে মিসাইলটি তৈরির সময়ও বহুবার পরীক্ষা করা হয়েছে৷ তখনও প্রতিটি পরীক্ষা সফল হয়েছিল৷ এবারও পুরোপুরি সফল হয়েছে৷
প্রস্তুতকারক সংস্থা ডিআরডিও জানাচ্ছে, অন্যদের তুলনায় অগ্নি-৫-এর নেভিগেশন সিস্টেম অনেক বেশি অত্যাধুনিক৷ এতে ব্যবহার করা হয়েছে দু’ধরনের নেভিগেশন সিস্টেম৷ প্রথমটি, Ring Inertial Navigation System বা RINS এবং দ্বিতীয়টি, Micro Navigation System বা MINS৷ সর্বোচ্চ ১.৫ কিলোগ্রাম পারমাণবিক ক্ষেপনাস্ত্র বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির