সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার মুকুটে ‘আণবিক ত্রিশক্তি’র পালক। আকাশ ও স্থলপথে শত্রুকে শায়েস্তা করতে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছিলই। এদিন ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। বুধবার পরমাণু বিদ্যুৎচালিত ডুবোজাহাজ ‘আইএনএস অরিঘাত’ থেকে এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে।
এটি কঠিন জ্বালানি দ্বারা চালিত কে-ফোর সিরিজের ক্ষেপণাস্ত্র বলে জানা গিয়েছে। সাড়ে ৩ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিশাইলটি। বুধবার সকালে বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়। এই ধরনের পরীক্ষা এই নিয়ে দ্বিতীয়বার করল নৌসেনা। সংবাদসংস্থা সূত্রে খবর, একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা চালাবে নৌসেনা।
উল্লেখ্য, ভারতের কাছে এই মুহুর্তে পারমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে দুটি। তার একটি হল ‘আইএনএস অরিহন্ত’ এবং অন্যটি ‘আইএনএস অরিঘাত’। দুটি ডুবোজাহাজই পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণে সক্ষম। সেনা সূত্রে খবর, আগামী বছরের মধ্যে একই ধরনের আরও একটি ডুবোজাহাজ তৈরি করে ফেলবে ভারতীয় সেনা।
সর্বশেষ খবর
-
স্ত্রী’কে ‘আপত্তিকর’ অবস্থায় দেখাটাই পরকীয়া প্রমাণে যথেষ্ট নয়! বলছে পাটনা হাই কোর্ট
-
‘গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে সুদ পাবেন না, এফডি করুন’, নারীবিদ্বেষী পোস্টারে ছয়লাপ মেট্রো
-
সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরে যান, কমে যাবে বার্ধক্যের ভয়ংকর রোগের ঝুঁকি!
-
‘আমি বেকার, কোনও কাজ দিতে পারেন?’ নির্বাচন হেরে কীভাবে বিনোদন জগতে ইউটার্ন স্মৃতির
-
স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্টে, দায়িত্বে বিচারপতি রবীন্দ্র ঘুগে