সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালাকোট হামলার পর আপাতদৃষ্টিতে পরিস্থিতি শান্ত মনে হলেও উত্তেজনা তুঙ্গে ভারত-পাক সীমান্তে৷ যে কোনও সময় বেজে উঠতে পারে যুদ্ধের দামামা৷ তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাকিস্তান সীমান্তে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী৷
[আইএসের দক্ষিণ এশিয়া শাখাকে নিষিদ্ধ ঘোষণা রাষ্ট্রসংঘের, পাকিস্তানে গ্রেপ্তার হাফিজের শ্যালক]
সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট থেকে মিসাইল ডিফেন্স সিস্টেমগুলিকে ফরওয়ার্ড পোস্টে মোতায়েন করা হবে৷ পাক বায়ুসেনার হামলা ঠেকাতেই এই পদক্ষেপ করা হয়েছে৷ বালাকোটের জঙ্গিঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে পাকিস্তান৷ লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা৷ পাশাপাশি কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ৩০০টি ট্যাঙ্ক মোতায়েন করে রেখেছে পাকিস্তান৷ পজিশনে রয়েছে পাক সেনার একাধিক ফিল্ড রেজিমেন্ট৷ পাক বায়ুসেনা ঘাঁটিগুলিতেও তুঙ্গে প্রস্তুতি৷ তাই যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী৷ পাক যুদ্ধবিমানের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে ভারতের রাডার৷ সীমান্ত পেরলেই পাক যুদ্ধবিমানগুলিকে গুঁড়িয়ে দিতে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম৷ বর্তমান ভারতীয় সেনার ‘এয়ার ডিফেন্স ইউনিট’-এর দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এ পি সিং৷ এই ইউনিটটিতে রয়েছে ডিআরডিও-ইজরায়েল যৌথ উদ্যোগে নির্মিত ‘এম আর স্যাম’ মিসাইল, দেশীয় প্রযুক্তিতে নির্মিত আকাশ ক্ষেপণাস্ত্র-সহ একাধিক সিস্টেম৷
উল্লেখ্য, পুলওয়ামা জঙ্গি হামলার পর গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জঙ্গি শিবিরে বোমাবর্ষণ করে ভারতীয় বাযুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান৷ তার পরদিন পালটা হামলা চালায় পাক বায়ুসেনার এফ-১৬ বিমান৷ লড়াইয়ে পাকিস্তানের হাতে ধরা পড়েন মিগ বিমানের পাইলট অভিনন্দন বর্তমান৷ তবে আন্তর্জাতিক চাপে শেষমেশ সংঘর্ষে ইতি টানে দু’দেশই৷ কিন্তু তারপর থেকেই সীমান্তে বাড়তে থাকে চাপা উত্তেজনা৷ সব মিলিয়ে এই মুহূর্তে বারুদের স্তূপের উপর রয়েছে দুই প্রতিবেশী দেশের অবস্থান৷
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা