সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে চলছে পরমাণু অস্ত্র পরীক্ষার হিড়িক৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ ক্ষমতা জাহির করতে চলছে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা৷ কিন্তু এই পারমাণবিক শক্তি যদি মানুষের কল্যাণে না লাগে তবে ঘোর বিপত্তি৷ পৃথিবীর শক্তিশালী দেশগুলি যেভাবে পরমাণু অস্ত্রের ভাণ্ডার সাজিয়ে তুলছে, তাতে নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে গোটা দুনিয়া৷ আর তাই পরমাণু সন্ত্রাস রুখতে এবার উদ্যোগ নিল ভারত৷ আজ থেকে দেশে চালু হল তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন৷
২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা
বিভিন্ন দেশের প্রায় ১৫০জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে৷ আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন বিদেশসচিব এস জয়শঙ্কর৷ গতবছর ওয়াশিংটনে অনুষ্ঠিত নিউক্লিয়ার সিকিওরিটি সামিটেই এই সম্মেলনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সারা বিশ্বের কাছেই পারমাণবিক নিরাপত্তা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন৷ সেদিক থেকে ভারতের এই উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ বার্তাবাহী৷ পরমাণু শক্তিকে মানবকল্যাণে কাজে লাগানো, তার অপব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হবে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে৷
হোমওয়ার্ক না করার শাস্তি, ছাত্রীদের অর্ধনগ্ন করে ঘোরাল প্রধান শিক্ষিকা
পরমাণু সন্ত্রার রোখার প্রয়াস নেওয়া হয়েছিল ২০০৬ সালে৷ রাশিয়ান ফেডারেশন ও আমেরিকার যৌথ উদ্যোগে তা চালু হয়৷ গত এক দশকে বহু দেশই এই প্রয়াসে অংশ নিয়েছে৷ এবার সম্মেলন আয়োজনের ভার নিয়েছে ভারত৷ এর আগে এনএসজিতে ভারতের প্রবেশ নিয়ে নানা জটিলতা দেখা গিয়েছে৷ তবে ভারত যে পরমাণু সন্ত্রাসের বিরোধী ও নন-প্রলিফারেশনে বিশ্বাসী তা আরও একবার প্রমাণিত হয়ে গেল এই সম্মেলনেই৷ ওবামা প্রশাসনের মতো ট্রাম্পের সরকারও এনএসজিতে ঢোকার ক্ষেত্রে ভারতের পাশেই দাঁড়াবে বলে মনে করা হচ্ছে৷ এই সম্মেলন সেক্ষেত্রে সহায়ক হবেই বলে বিশ্বাস বিশেষজ্ঞদের৷
চিট ফাণ্ড কেলেঙ্কারিতে এবার প্রশ্নের মুখে সানি লিওন!
সর্বশেষ খবর
-
Exclusive: রিয়ালিটি শোয়ে ডেবিউ কোয়েল মল্লিকের, মাতৃত্বের পর ছোটপর্দায় দাপুটে কামব্যাক
-
কথা দিয়েও রাখেনি টিম ইন্ডিয়া! বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় কামব্যাকের আশা ছাড়ছেন ভুবনেশ্বর
-
‘চন্দ্রনাথ খুনের পিছনে ভাইপো গ্যাং, সুপারি দিয়েছে ২ কোটি’, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
-
হাসিনা-ঘনিষ্ঠ আরও সাতজনকে ফাঁসির সাজা! অভিযুক্তরা সকলেই দেশছাড়া
-
দ্রুতগতির ট্রেন পিষে দিল তরুণ-তরুণীকে! নিউ ইয়র্কে মৃত ২ ‘ভারতীয়’, ভিডিও ভাইরাল