সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ বৈঠকের দোরগোড়ায় দাঁড়িয়ে ‘উন্নত’ ভারতের রোডম্যাপ তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হবে ভারত। আর সেই ভারতে দুর্নীতি বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না।
তাঁর লক্ষ্য যে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলা, সেটা এর আগেও একাধিকবার বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। রবিবার এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে আরও একবার সে কথা বললেন তিনি। মোদির দাবি ‘অমৃতকাল’ শেষে অর্থাৎ ২০৪৭ সালে ভারত আত্মপ্রকাশ করবে উন্নত দেশ হিসাবে। আর সেই উন্নত ভারতবর্ষে দুর্নীতি, জাতিভেদ, বা সাম্প্রদায়িকতার কোনও জায়গা থাকবে না।
[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]
মোদির দাবি, ভারত সম্পর্কে গোটা বিশ্বের ধ্যানধারণা বদলে গিয়েছে। আগে যেখানে ভারতকে শুধু ১০০ কোটি ক্ষুধার্ত মানুষের দেশ হিসাবে দেখা হত, এখন সেই ভারতকেই বিশ্ববাসী দেখে ১০০ কোটি আগ্রহী, উদ্যমী মানুষের দেশ হিসাবে। প্রধানমন্ত্রী বলছেন,”আজ আমাদের কথাকে গোটা বিশ্ব পাথেয় হিসাবে দেখছে। আগামী দিনে পরিবর্তনের পথ হিসাবে দেখছে।”
[আরও পড়ুন: ফের যোগীরাজ্যে ধর্ষণ করে খুন! জাতীয় সড়কে পড়ে বাক্সবন্দি অর্ধদগ্ধ তরুণীর দেহ]
রাজনৈতিক মহলের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ফের স্বপ্নের ফেরিওয়ালা অবতারে। দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করতে উন্নত ভারতের স্বপ্ন দেখানো শুরু করেছেন মোদি। আর সেই উন্নত ভারতে যে বিরোধীদের জায়গা নেই, দুর্নীতি-জাতিবাদের কথা তুলে সেটাও বুঝিয়ে দিয়েছেন।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও