সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস ইস্যুতে ফের পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতবাসীদের উদ্দেশ্যে বলেন, পাকিস্তানের ব্যাপারে জনগণকে সবসময় সতর্ক থাকতে হবে৷
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে একাধিকবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি৷ এমনকী বিদেশ সফরের মাঝে আচমকা লাহোরও পৌঁছে গিয়েছিলেন৷ কিন্তু নিট ফল সেই শূন্য৷ কারণ পারস্পরিক সম্পর্ক মজবুত করতে পাকিস্তানে ঠিক কার সঙ্গে কথা বলতে হবে, তাই স্পষ্ট হয়নি ভারতের কাছে৷ মোদি বলছেন, “এটাই বোঝা যায় না যে পাকিস্তানে কার সঙ্গে কথা বলে ‘লক্ষ্মণ রেখা’ টানার সিদ্ধান্ত নিতে হবে৷ নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলব না কি অন্য কারও সঙ্গে? তাই ভারতকেই সবসময় সতর্ক থাকতে হবে৷ কোনওরকম গাফিলতি করা চলবে না৷”
মুম্বইয়ের জঙ্গি হামলার পর পাঠানকোট কাণ্ড৷ সন্ত্রাস মাথা চাড়া দিয়েছে বারবার৷ তা সত্ত্বেও পাক সরকারের উদাসীনতায় বিরক্ত ভারত৷ এর আগে দু’দেশের বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু সেই বৈঠক দিনের আলো দেখেনি৷ মোদির বক্তব্য, “পাকিস্তানের এমন মনোভাবেই তাদের অবস্থান স্পষ্ট বোঝা যাচ্ছে৷ তারা সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করতে চায় না৷ অন্যদিকে, জঙ্গি হামলা রুখতে ভারতের প্রয়াসও বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে৷” তিনি বলেন, জঙ্গি দমনে ভারতের ভূমিকা গোটা বিশ্বে প্রশংসা কোড়াচ্ছে৷ আর পাকিস্তান উত্তর দিতেই ভয় পাচ্ছে৷
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
‘বাংলার পরিচালকের সঙ্গে কাজ করতে চাই’, বঙ্গে পদ্ম ফুটতেই রামচরণের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪