সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল তুষারধসে বদ্রীনাথে আটকে পড়েছিলেন ৫৭ জন শ্রমিক। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এখনও ভিতরে আটকে রয়েছেন পাঁচ জন।
উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথের অদূরে মানা গ্রামে বিপর্যয়ের পরে ২৪ ঘণ্টার বেশি কেটে গিয়েছে। দুর্ঘটনার পরে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) বরফের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে। ভারতীয় সেনাও শুক্রবার থেকেই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টাতে ফল মিলেছে। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ৫৫ জন শ্রমিক, যারা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে সেনার এগনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন ৫৭ জন শ্রমিক। মানা গ্রাম এবং মানা পাসের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে। তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা।
সর্বশেষ খবর
-
খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া