সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম সংস্থা এয়ারটেলের বিরুদ্ধে মামলা দায়ের করল ভারতীয় সেনা৷ অভিযোগ, মণিপুরে ভেরিফিকেশন ছাড়াই প্রি-অ্যাক্টিভিটেড সিম কার্ড বিক্রি করছে সংস্থা৷
মামলা দায়ের করা হয়েছে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের (ATSUM) বিরুদ্ধেও৷ অভিযোগ, সিমগুলি বিতরণ করা হচ্ছে এটিএসইউএম-এর তরফেই৷ ২১ জুলাই মণিপুরে ভারতীয় সেনার কাছে খবর আসে, এটিএসইউএম-এর তরফে ভেরিফিকেশন ছাড়াই আগে থেকে অ্যাক্টিভেট করা সিম বিতরণ করা হচ্ছে৷ প্রায় হাজার দু’য়েক এই ধরনের সিম বিতরণ করা হয়েছে বলে খবর মেলে সূত্র মারফত৷ সেনার সন্দেহ, জঙ্গি অধিকৃত এলাকায় এই সিমকার্ড গুলি ব্যবহার করা হচ্ছে৷ এর দ্বারাই জঙ্গিরা যোগাযোগ বজায় রাখছে৷
সেনা সুত্রে খবর, প্রথমে গুয়াহাটিতে এয়ারটেল কোম্পানির প্রধানকে জানানো হয় এই বিষয়টি৷ তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি৷ তবে, কোম্পানির পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় ২৪ জুলাই মামলা দায়ের করা হয়৷ মামলা করা হয় এটিএসইউএম-এর বিরুদ্ধেও৷
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে