সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের তরফে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ভুয়া বলে দাবি করা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই৷ সে দাবির সূত্র ধরেই দেশের অভ্যন্তরেও কেউ কেউ চাইছিলেন, প্রমাণ সামনে আসুক৷ অপেক্ষার অবসান ঘটিয়ে সমস্ত প্রমাণ সামনে আনার ক্ষেত্রে সবুজ সংকেত দিল ভারতীয় সেনা৷
উরি হামলার জবাবে গত ২৮ সেপ্টেম্বর ভারতের তরফে সার্জিক্যাল স্ট্রাইকে পাক অধিকৃত কাশ্মীরে বেশ কিছু জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করা হয়৷ ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানের৷ প্রত্যাশিতভাবেই তা অস্বীকার করেছে পাকিস্তান৷ নানা স্ববিরোধী কথায় সার্জিক্যাল স্ট্রাইক যে হয়নি তাই প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে পাক প্রশাসন৷ যদিও ভারতের তরফে গোড়াতেই জানিয়ে দেওয়া হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও করে রাখা আছে৷ প্রয়োজন হলেই তা প্রকাশ করা হবে৷ দেশের অভ্যন্ত্যরেও কেউ কেউ সেই প্রমাণ সামনে আনার কথা বলছিলেন৷ কিন্তু সেনার তরফে এতদিন এ বিষয়ে কিছু না বলা হলেও এবার দেওয়া হল সবুজ সংকেত৷
ভিডিও ফুটেজের পাশাপাশি সার্জিক্যাল স্ট্রাইকের ফটোগ্রাফও আছে৷ যদিও আদৌ তা প্রকাশ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রীই৷ রাজনৈতিক মহলের ধারনা সেনার সবুজ সংকেতের পর পুরোটাই কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করছে৷ সার্জিক্যাল স্ট্রাইককে ভুয়া প্রমাণ করতে পাকিস্তান কতদূর যেতে পারে তা দেখে নিয়েই মোক্ষম সময়ে সমস্ত প্রমাণ সামনে আনা হতে পারে৷
সর্বশেষ খবর
-
মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, বিশেষ প্রতিক্রিয়া সোনম কাপুরের
-
এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই! তিন এফআইআরে অভিষেককে স্বস্তি দিল হাই কোর্ট
-
সাংসদ পদ টিকবে তৃণমূলত্যাগী এনসিপিআই সদস্যদের? অভিষেকের মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট?
-
উত্তরপ্রদেশে বিজেপির তুরুপের তাস সাইনা? ভোটযুদ্ধে নামার ইঙ্গিত অলিম্পিক পদকজয়ীর
-
‘ককরোচ’ অভিজিতকে ইংরাজি নিয়ে খোঁচা ‘টুয়েলভথ পাস’ কঙ্গনার, ভাইরাল ভিডিও