সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে অনুপ্রবেশকারী চিনা সৈনিককে ফেরত পাঠাল ভারত (India)। মঙ্গলবার রাতে করপোরাল ওয়াং ইয়া লং নামের ওই সৈনিককে লালফৌজের হাতে তুলে দেয় ভারতীয় সেনাবাহিনী।
[আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণে এই ৬টি গুরুত্বপূর্ণ ইস্যু এড়িয়ে গেলেন মোদি, তোপ কংগ্রেস নেতার]
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আন্তর্জাতিক আইন মেনে ধৃত চিনা সৈনিককে চুশুল-মলডো বর্ডার পয়েন্টে পিপলস লিবারেশন আর্মির (PLA) হাতে তুলে দেওয়া হয়। সোমবার বেলার দিকে লাদাখের (Ladakh) ডেমচক এলাকা থেকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে লালফৌজের জওয়ান ওয়াং ইয়া লং। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নথিতে জানা যায়, চিনের সাংঝিয়ান প্রদেশের বাসিন্দা ওয়াং লালফৌজের করপোরাল ব়্যাঙ্কের আধিকারিক। মূলত সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্র মেরামতির দায়িত্ব রয়েছে তাঁর উপর। প্রোটোকল মেনে ধৃত সেনা জওয়ানকে গরম পোশাক, অক্সিজেন, খাবারের ব্যবস্থা করে লাদাখে মোতায়েন ভারতীয় সেনাবাহিনী। সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওই জওয়ান হয়তো অসাবধানতাবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন।
Indian Army handed over the Chinese soldier Corporal Wang Ya Long to the Chinese Army at the Chushul Moldo meeting point, last night. pic.twitter.com/ZFROVSdhDz
— ANI (@ANI) October 21, 2020
লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। সম্পর্কের উন্নতির জন্য দু’পক্ষের মধ্যে সাত দফা আলোচনা হয়েছে। তারপরেও রফাসূত্রে বের হয়নি। আলোচনার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতিও সারছে দু’দেশই। তারমধ্যে ভারতীয় ভূখণ্ডে চিনা জওয়ান উপস্থিতি সেনাকে ভাবাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সত্যই অসাবধানতাবশত তিনি এসেছিলেন, নাকি কোনও গোপন মিশনে ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখবে ভারতীয় জওয়ানরা। পাশাপাশি, তিনি কবে থেকে এই ভূখণ্ডে রয়েছেন, কার কার সঙ্গে যোগাযোগ করেছেন, কোন কোন এলাকায় গিয়েছে তা জানার চেষ্টা করছে ভারতীয় সেনাবাহিনী।
এদিকে, চিনা জওয়ানকে ফিরিয়ে দিয়ে ফের একবার ভারতীয় সেনা বুজিয়ে দিল যে তারা সুশৃঙ্খল ও আইন মেনে চলা বাহিনী। পাকিস্তান ও চিনের এই বিষয়ে অনেকটাই দুর্নাম রয়েছে। ভারত-পাক ও ভারত-চিন যুদ্ধের পর আজও বহু ভারতীয় সৈনিকের খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ তাঁদের গোপনে হত্যা করেছে পাক সেনা ও লালফৌজ।
[আরও পড়ুন: ‘মেয়েরা সন্ধেবেলা বাইরে বেরোলে ধর্ষণ তো হবেই’, বিতর্কিত মন্তব্য ঝাড়খণ্ডের বিধায়কের]
সর্বশেষ খবর
-
ক্ষতিপূরণসহ ‘ডন ৩’ চুক্তির টাকা ফেরানোর প্রস্তাব, বিতর্কের মাঝে রণবীরের সততায় মুগ্ধ পুনম ধিলোঁ
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো