সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীর জন্য সুখবর। ভারতীয় সেনার (Indian Army) নতুন এক যুদ্ধকালীন উর্দি সর্বসমক্ষে প্রকাশ করল। এই নতুন উর্দির বিশেষত্ব হল এটি একদিকে যেমন আরমদায়ক, অন্যদিকে তেমনই জলবায়ু বান্ধব। সেই সঙ্গে ডিজিটাল নকশাকৃত। শনিবার ছিল দেশের সেনা দিবস (Indian Army Day)। সেই উপলক্ষেই ওই উর্দি উন্মোচন করা হয়। নতুন ইউনিফর্ম পরেই কুচকাওয়াজে অংশ নেন সেনাকর্মীরা। জেনে নেওয়া যাক এই নয়া উর্দির পাঁচ বিশেষত্ব—
১) এই নতুন উর্দি তৈরি করার আগে বিশ্বের বহু দেশের যুদ্ধকালীন উর্দি খতিয়ে দেখা হয়েছে। তারপরই ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি’র সহায়তায় এই উর্দি প্রস্তুত করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে যে প্রতিকূল আবহাওয়াতেও সহজেই চলাফেরা করা যায়, সেদিকে।

[আরও পড়ুন: Goa Election 2022: গোয়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতাকে অনুকরণ কেজরির, খোলা রাখলেন ভোট পরবর্তী জোটের পথও]
#WATCH | Delhi: Indian Army’s Parachute Regiment commandos marching during the Army Day Parade in the new digital combat uniform of the Indian Army. This is the first time that the uniform has been unveiled in public. pic.twitter.com/j9D18kNP8B
— ANI (@ANI) January 15, 2022
২) নতুন এই উর্দি অনেক বেশি আরামদায়ক। পাহাড় থেকে সমতল, বরফে ঢাকা শীতল এলাকা থেকে উষ্ণ স্থান- সর্বত্রই এই পোশাক পরে স্বচ্ছন্দে বিচরণ করা যাবে। কেননা এই পোশাক এমন কাপড়ে তৈরি যা মজবুত তো বটেই, কিন্তু ওজনে একেবারেই হালকা।
৩) কম্পিউটারের সাহায্যে পোশাকে তুলে ধরা হয়েছে ডিজিটাল নকশা। এই নকশা মার্কিন সেনাবাহিনীর উর্দির আদল অনুযায়ী তৈরি করা হয়েছে। বিশেষ ভাবে নির্মিত এই উর্দি খোলা বাজারে পাওয়া যাবে না।
[আরও পড়ুন: ‘মহারাজা আসছে নাকি?’, তাঁর কনভয়ের জন্য গাড়ি আটকানোয় ডিসিকে ধমক অসমের মুখ্যমন্ত্রীর]
৪) নতুন এই উর্দি ট্রাউজারের সঙ্গে গুঁজে পরতে হবে না। আগের উর্দিটি গুঁজে পরতে হত।
৫) এই উর্দির রং জলপাই ও মাটির রং মেশানো। এতে সহজে লুকিয়ে থাকাও সম্ভব হবে।
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির