কলকাতা লিগের সুপার সিক্স নিশ্চিত করতে প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট। তবে ড্র নয়, ক্যালকাটা কাস্টমসকে উড়িয়েই গ্রুপ পর্ব টপকাল ইস্টবেঙ্গল (East Bengal)। এই গ্রুপ থেকে ইতিমধ্যে ভবানীপুর, মোহনবাগান সুপার সিক্সে চলে গিয়েছে। এবার ২-০ গোলে জিতে জায়গা করে নিল লাল-হলুদ বাহিনীও। ঘরের মাঠে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন মনোতোষ মাঝি ও আকাশ হেমব্রম।
প্রথম গোলটা পেতে সময় লাগল মাত্র ৩ মিনিট। শুরু থেকেই ইস্টবেঙ্গলের চাপে বিভ্রান্ত হয়ে গিয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যর দল। মাঝমাঠ থেকে একক দক্ষতায় বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যান অধিনায়ক তন্ময় দাস। সেখান থেকে বল চলে আসে মনোতোষের কাছে। জালে বল জড়াতে ভুল করেননি তিনি। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল আকাশের। তবে এতে কাস্টমসের অবদানই বেশি। মনোরঞ্জন সিং বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে অযথা ঝুঁকি নিলেন। ফলে সেই বল চলে আসে আকাশের কাছে। কার্যত ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি।
আরও পড়ুন:
মনোরঞ্জন পরে লাল কার্ডও দেখেন। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। মহম্মদ বিলালরা সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষ লগ্নে কাস্টমস গোলকিপার সোমনাথ দত্তকেও টপকে গিয়েছিলেন। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলার আগেই দুর্দান্ত ক্লিয়ারেন্স করেন রুদ্রনাথ সামন্ত। অন্যদিকে কাস্টমসের রাজেন ওরাওঁ ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেন।
এই ম্যাচের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচে ২৩। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল। প্রথম স্থানে আছে ভবানীপুর। রঞ্জন চৌধুরীর দলের পয়েন্ট ১১ ম্যাচে ২৭। মোহনবাগানের পরের ম্যাচ ছিল বেহালার বিরুদ্ধে। তারা সেই ম্যাচ না খেলার কথা জানানোয় দশ ম্যাচে ২২ পয়েন্ট হয়ে গেল কোচ বাস্তব রায়ের দলের। মোহনবাগানেরও সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলের আর গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি। তার মধ্যে একটি ডার্বি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?