Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা, ৩ পাক সেনা ছাউনি উড়িয়ে দিল ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল পাক বাহিনী। প্রত্যুত্তরে তিন পাক সেনা ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনা। সোমবার রাতের অপারেশনে এই প্রত্যাঘাত ভারতীয় সেনার। সোমবার সকালে বিনা প্ররোচনায় ভারতীয় সেনার কৃষ্ণ ঘাঁটি সেক্টরকে লক্ষ্য করে ভারী মর্টার বর্ষণ করতে থাকে পাক বাহিনী। এরপর দুই ভারতীয় জওয়ানকে হত্যা করে মুণ্ডচ্ছেদ … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/indian-army-retaliates-destroy-three-pakistani-posts/pid/60014/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা, ৩ পাক সেনা ছাউনি উড়িয়ে দিল ভারত"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৭, ০৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০১৭, ০৩:২৩

options
link
জওয়ানের মুণ্ডচ্ছেদের বদলা, ৩ পাক সেনা ছাউনি উড়িয়ে দিল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল পাক বাহিনী। প্রত্যুত্তরে তিন পাক সেনা ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনা। সোমবার রাতের অপারেশনে এই প্রত্যাঘাত ভারতীয় সেনার।

সোমবার সকালে বিনা প্ররোচনায় ভারতীয় সেনার কৃষ্ণ ঘাঁটি সেক্টরকে লক্ষ্য করে ভারী মর্টার বর্ষণ করতে থাকে পাক বাহিনী। এরপর দুই ভারতীয় জওয়ানকে হত্যা করে মুণ্ডচ্ছেদ করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসছে, সম্ভবত কোনও ফাঁদ পাতা হয়েছিল। যা খতিয়ে দেখতেই নিয়ন্ত্রণরেখার কাছাকাছি পৌঁছেছিলেন দুই জওয়ান। তখনই তাঁদের হত্যা করা হয়। সীমান্ত পার করে প্রায় ২৫০ মিটার ভিতরে পাক বাহিনী প্রবেশ করেছিল বলেই মনে করা হচ্ছে। হামলায় শহিদ হন বিএসএফ-এর ২০০ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনার ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিৎ সিং। এই হামলার পিছনে লস্করের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। ভারতের তরফে এই আক্রমণের তীব্র নিন্দা করা হয়। পাশাপাশি এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানানো হয়। এরপরই সোমবার সন্ধেয় কাশ্মীরে পৌঁছান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাক বাহিনীকে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ পাক সেনার, বদলার শপথ ভারতের ]

কেন্দ্রের সবুজ সংকেত পেয়েই বদলা নেয় ভারতীয় সেনা। ঠিক যে অঞ্চল থেকে ভারতীয় বাহিনীর উপর হামলা চালানো হয়েছিল, সেই অঞ্চলেই পাল্টা আক্রমণ করা হয়। একই কায়দায় মর্টার বর্ষণ করে উড়িয়ে দেওয়া হয় তিন পাক সেনা ছাউনি। বেশ কয়েকজন পাক সেনার মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক যে আরও তিক্ত হল তা বলার অপেক্ষা রাখে না। যদিও পাকিস্তানের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। মাস কয়েক আগেই ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছিল। তারপরও সীমান্তে পাক সন্ত্রাস অব্যাহত। ফলত সার্জিক্যাল স্ট্রাইকের ফলাফল নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতের অভ্যন্তরেও।

[ কাশ্মীরে ক্যাশ ভ্যান লুট জঙ্গিদের, হামলায় নিহত ৫ পুলিশকর্মী  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.