সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মহিলা স্বাস্থ্যরক্ষা নিয়ে হাজারও কর্মসূচি৷ সরকারি ও বেসরকারি দুই স্তরেই এ নিয়ে নানা চিন্তাভাবনা৷ অথচ এখনও এ দেশে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন করমুক্ত নয়৷ অথচ কন্ডোম ও কন্ট্রাসেপটিভকে এই আওতায় রেখেছে সরকার৷ মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই স্যানিটারি ন্যাপকিনকে করমুক্ত করার আর্জি জানালেন মহিলা সাংসদ সুস্মিতা দেব৷
সম্প্রতি এ ব্যাপারে অনলাইনে একটি সই সংগ্রহ ক্যাম্পেন শুরু করেছেন তিনি৷ জিএসটি বিল পেশ হওয়ার আগেই এই সমস্ত সই সমত আবেদনটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে তুলে দিতে চান সুস্মিতা৷ তাঁর দাবি, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার মহিলাদের কাছে প্রয়োজনীয়তা৷ কোনও বিলাসিতা নয়৷ এমন একটি শারীরিক প্রক্রিয়া যার উপর মহিলাদের কোনও নিয়ন্ত্রণ নেই৷ অথচ কয়েক দশক ধরে এই ন্যাপকিনের জন্য নির্ধারিত কর তাদের দিতে হয়৷ বিভিন্ন রাজ্যে এই করের পরিমাণ আলাদা৷ তবে মোটামুটি তা ১২-১৪ শতাংশ৷ দেশের ৭০ শতাংশ মহিলা আজও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না৷ তার পিছনে যেমন সংস্কার রয়েছে তেমনই আছে এই দামের দিকটিও৷ কন্ডোম ও কন্ট্রাসেপটিভ নিয়ে যে হারে প্রচার চলে, একই প্রচার অভিযান ন্যাপকিন নিয়ে চলা উচিত বলেও মনে করেন তিনি৷ তাঁর মতে, সব শ্রেণির মহিলাদের মধ্যে এর ব্যবহার বাড়াতে গেলে, অবশ্য তা করমুক্ত করা উচিত৷ পিরিয়ডস নিয়ে এমনিতেই মহিলাদের নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়৷ তার উপর এই করের বোঝা কোনওরকম বাঞ্ছনীয় নয় বলেই দাবি ওই সাংসদের৷ যদি এই পদক্ষেপ নেওয়া যায়, তবে মধ্য ও নিম্নবিত্ত পরিবারেও ন্যাপকিন ব্যবহারের প্রচলন বাড়বে বলেই অভিমত তাঁর৷
ইতিমধ্যে প্রায় ৮৩ হাজার মানুষ তাঁর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন৷ প্রস্তাবিত জিওসটিতেও ন্যাপকিনকে করযুক্ত রাখা হবে বলেই জানা যাচ্ছে৷ তাই তার আগেই তাঁর আর্জি অর্থমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান সুস্মিতা৷ তাঁর মতে সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের মতোই অর্থপূর্ণ হয়ে উঠবে এই পদক্ষেপ৷

সর্বশেষ খবর
-
প্রথম স্ত্রীর কথা লুকিয়ে বিয়ে, অশান্তি হতেই খুন! সোদপুর হত্যা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
মেলেনি অ্যাম্বুল্যান্স! অটোতেই ৪ সন্তান প্রসব মহিলার, মৃত্যু সদ্যোজাতদের
-
ভারতে ‘বিষাক্ত’ পাকিস্তানি ক্রিম, ব্যবহার করে কিডনির রোগে আক্রান্ত বহু মহিলা!
-
২৫৬ ঘণ্টা, ১৩১ জোড়া হাত, আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর রুবির আংটির অত্যাশ্চর্য কাহিনি
-
‘যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই ভয়ংকর হামলা’, ‘পাগল’ ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের