Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bangladesh

সীমান্তে কাঁটাতারে সংঘাত, এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির

রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল ইউনুস সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫, ১৬:১৮

options
link
সীমান্তে কাঁটাতারে সংঘাত, এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাতের আবহে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল ইউনুস সরকার। সোমবার পালটা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল দিল্লি। ইতিমধ্যে সাউথ ব্লকে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে সীমান্তে লাগাতার উস্কানির অভিযোগ এনেছে ভারত। এই আবহে গতকাল ইউনুস সরকারের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন ভারতের দূত প্রণয় ভার্মা। এর পরদিনই সাউথ ব্লক ডেকে পাঠাল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। গতকাল বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানায়, পৌনে এক ঘণ্টার বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। বিএসএফ ও বিজিবি একসঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন তিনি। এবার দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিদেশ মন্ত্রকের বৈঠকের পর কী বার্তা দেয় দু’পক্ষ, সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।

Advertisement

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই আবহে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কও উত্তপ্ত হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.