সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জাপানে বাজবে ভারতীয় মিলিটারি ব্যান্ডের সুর৷ ঢক্কানিনাদের এই খবর ভারতীয়দের কাছে বেশ সুখকর৷ গর্বেরও বটে৷ ঐতিহ্যবাহী জাপানি মার্চিং ফেস্টিভ্যালে পারফর্ম করবে ভারতীয় মিলিটারি ব্যান্ড৷
১৯৬৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় জাপানিজ সেলফ ডিফেন্স ফোর্সেস (SDF)-এর এই প্যারেড৷ প্যারেড দেখতে ভিড় জমান পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ৷ এই প্রথমবার ভারতীয় মিলিটারি ব্যান্ড সেখানে পারফর্ম করবে৷ এর জন্য সেনা থেকে ৩২ জনের দলও বাছা হয়ে গিয়েছে৷ যার মধ্যে ৩ জন মেজর অফিসার এবং একজন ড্রাম মেজর রয়েছেন৷
নভেম্বরের আট তারিখে টোকিওর উদ্দেশে রওনা দেবে ভারতীয় সেনার এই বিশেষ দল৷ ১১ থেকে ১৩ তারিখ হবে উৎসব৷ সেখানেই পঞ্চাশ হাজারেরও বেশি জাপানবাসীর সামনে পারফর্ম করবেন ভারতীয় সেনারা৷ ফিরবেন ১৪ তারিখ৷ এর মধ্যেই দু’দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোনা গিয়েছে, তিনিও সাক্ষী থাকবেন ভারতের এই গর্বের মুহূর্তের৷
জাপানের ঐতিহ্যবাহী এই প্যারেডে প্রথম বিদেশি ব্যান্ড হিসেবে পারফর্ম করেছিল ফ্রেঞ্চ আর্মি কন্টিজেন্টের ১২৩ জন সদস্য৷ ভারতীয় সেনার কাছে এই সুযোগ প্রথম৷
সর্বশেষ খবর
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
-
থেমেও থামছে না বিতর্ক! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধ্যক্ষের