সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলসুখনগর বিস্ফোরণে ইয়াসিন ভাটকল-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করল এনআইএ-র বিশেষ আদলত। সাজা ঘোষণা হবে ১৯ ডিসেম্বর। সন্ত্রাসবাদী কার্যকলাপে এদেশে এই প্রথম ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের দোষী সাব্যস্ত করা হল।
#YasinBhatkal, 4 others convicted by Hyderabad court for Dilsukhnagar blasts in 1st conviction of #IndianMujahideen cadre.
Advertisement— Press Trust of India (@PTI_News) December 13, 2016
২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি হায়দরাবাদের দিলসুখনগরে জোড়া বিস্ফোরণের ঘটনায় মূলচক্রী ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল। ঘটনায় অভিযুক্ত ছিল আরও বেশ কিছু ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি। ২০১৩ সালেই এই ভাটকলকে গ্রেফতার করে পুলিশ। দিলসুখনগর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৬ জনের। জখম হয়েছিলেন বহু মানুষ। তবে শুধু দিলসুখনগরই নয়, আহমেদাবাদ, বেঙ্গালুরু, পুণে, দিল্লি, হায়দরাবাদ, সুরাত বিস্ফোরণেও হাত রয়েছে এই ইয়াসিন ভাটকলের।
২০০৯ সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইন্ডিয়ান মুজাহিদিনকে। এরপরে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে নাম জড়িয়েছে এই জঙ্গি সংগঠনের।
সর্বশেষ খবর
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু