Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৩ জুলাই ২০২৬
Navy

সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত নৌসেনার MiG-29K যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট

আরব সাগরে ভেঙে পড়েছে বিমানটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২০, ১০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২০, ১০:৪৬

options
link
সমুদ্রে দুর্ঘটনাগ্রস্ত নৌসেনার MiG-29K যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরব সাগরে ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার MiG-29K যুদ্ধবিমান। নিখোঁজ পাইলট। চালকের খোঁজে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে নৌসেনা (Indian Navy)।

[আরও পড়ুন: এবার ইলেক্টোরাল কলেজের দোহাই, হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প]

নৌসেনা সূত্রে খবর, ২৬ নভেম্বর বিকাল ৫টা নাগাদ আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে পাড়ি দিয়েছিল MiG-29K ট্রেনার বিমানটি। তারপরই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। শেষ মুহূর্তে দুই চালক বিশিষ্ট বিমানটি থেকে একজন পাইলট বেরোতে সক্ষম হলেও নিখোঁজ অন্যজন। তাঁর খোঁজে অভিযান চালাচ্ছে নৌসেনা। এদিকে, এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে নৌসেনা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। গত বছর গোয়ায় পাখির সঙ্গে ধাক্কা লেগে ভেঙে পড়ে একটি MiG-29K বিমান। সেটিও আইএনএস বিক্রমাদিত্যে মোতায়েন ছিল। এই মুহূর্তে ভারতীয় নৌসেনায় রয়েছে ৪০টি এমন বিমান।

উল্লেখ্য, মিগ সিরিজের বিমান ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয়। এই বিমান চালাতে গিয়ে মৃত্যুও হয়েছে বায়ুসেনার বহু পাইলটের। ২০১৯-এর জুন মাসেও এমনই একটি মিগ-২৯কে বিমান ভেঙে পড়েছিল। মিগ সিরিজের বিমানগুলি ভারতীয় বায়ুসেনার অনেক সাফল্যের সঙ্গীও। কারগিল যুদ্ধে সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল মিগ যুদ্ধ বিমান। আবার সম্প্রতি বায়ু সেনা অভিনন্দন বর্তমান মিগ-২১ বিমানে চড়েই পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছিলেন। সত্তরের দশকের প্রথম দিকে ‘মিকোয়ান গুরেভিচ’ ডিজাইন ব্যুরো এই মিগ বিমানের নকশা তৈরি করেছিল। এটি একটি চতুর্থ প্রজন্মের সুপারসোনিক জেট ফাইটার। এর প্রস্তুতকারক সোভিয়েত ইউনিয়ন। ১৯৮৩ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার বিমান বাহিনীতে এই বিমান প্রথম নিযুক্ত করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন ইজরায়েলের, দোষীদের শাস্তির দাবি জেরুজালেমের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.