সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) সঙ্গে গাঁটছড়া বাঁধল ভারতীয় রেল৷ যৌথ উদ্যোগে ভারতে ৫ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন ও সঞ্চয় করতে অঙ্গীকারবদ্ধ হল দুই সংস্থা৷ ভারতীয় রেলের পক্ষ থেকে টুইট করে এই কথা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার৷
রেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজস্থান ও গুজরাতেই সৌরশক্তি সঞ্চয় করে রাখার মতো পরিস্থিতি রয়েছে৷ তাই এই দুই রাজ্যেই সবার প্রথমে রুফটপে ২৫ মেগাওয়াট ও মাটির উপরে ৫০ মেগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ দ্বিতীয় ধাপে ন’টি অন্যান্য রাজ্যের রুফটপে ৬০ মেগাওয়াট ও মাটিতে ৬৬০ মেগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করা হবে৷ তৃতীয় ধাপে সারা ভারত জুড়ে তৈরি হবে সৌরশক্তি সঞ্চয় কেন্দ্র৷ ছাদের রুফটপে ৪০০ মেগাওয়াট ও ভূমিভাগে ৩,৮০০ মেগাওয়াট৷

কয়েক মাস আগেই রেল পরিচালনার ক্ষেত্রে সৌরশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চয়ের উপর জোর দেওয়া হয়েছিল ভারতীয় রেলের পক্ষ থেকে৷ যৌথ এই উদ্যোগই তার প্রথম ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?