সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি (GDP) বাড়ল ৭.৮ শতাংশ। অর্থাৎ নতুন অর্থবর্ষের প্রথমটা দারুণ হল ভারতের। যা নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য ভাল খবর। বিশ্বের যে কোনও বড় অর্থনীতির তুলনাতেও এই বৃদ্ধি চমকপ্রদ।
গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি পেয়েছিল ৬.১ শতাংশ। কিন্তু পরের ত্রৈমাসিকে এতটা বৃদ্ধি সত্যিই চমকপ্রদ। উল্লেখ্য, আরবিআই আগেই ভবিষ্যদ্বাণী করেছিল, এপ্রিল-জুনের জিডিপি বৃদ্ধি হবে ৭.৭ শতাংশ। তাদের আন্দাজ প্রায় মিলে গেল।
[আরও পড়ুন: আদানিদের বিরুদ্ধে নয়া দুর্নীতির অভিযোগ, ‘বিদেশি ষড়যন্ত্র’ পালটা দুর্নীতি সংস্থার]
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে এই সংক্রান্ত যে ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয়েছে ভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবা ক্ষেত্রে চাহিদার মতো নানা ইস্যুর কারণেই এই ত্রৈমাসিকে দেশের অর্থনীতি একলাফে এতটা এগতে পারল। পাশাপাশি জানা যাচ্ছে, স্টিল, সিমেন্ট, বিদ্যুতের উৎপাদন জুলাইয়ে বেড়েছে। বেড়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) আশ্বাস দিয়েছিলেন, গত অর্থবর্ষের থেকে পরিস্থিতি এবার অনেক ভাল হবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল।
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!