সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকার চায়, দেশের সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তৈরি ম্যাপ সফ্টওয়্যার ‘ভুবন’ ব্যবহার করুক৷ বিজেপি বিধায়ক তরুণ বিজয় সংসদে ভুবন-এর পক্ষে জোরদার তর্কও জুড়েছিলেন৷
কী এই ভুবন?
ইসরোর তৈরি এই সফ্টওয়্যার অনেকটা গুগল ম্যাপ-এর মতো কাজ করে৷ যদিও গুগলের মতো ভুবন-এর মোবাইল অ্যাপ নেই৷ কিন্তু টু-ডি ও থ্রি-ডি ম্যাপের ছবির রেজোলিউশন বেশ ভাল৷ ‘ভুবন’ ম্যাপে কলকাতা লিখে ‘সার্চ’ করলে কয়েক সেকেন্ডের মধেই আপনি এই শহর ও তার আশেপাশের ছবি দেখতে পাবেন এইচডি রেজোলিউশনে৷
‘ভুবন’ ম্যাপে স্থানীয় এটিএম বা দোকান দেখতে পাওয়া যাবে না৷ কিন্তু ‘ভুবন’-এর একটি পৃথক মোবাইল অ্যাপ রয়েছে যার নাম ‘ভুবন পি ও আই’৷ সেই অ্যাপে যে কোনও ইউজার লগ-ইন করে স্থানীয় ব্যাঙ্ক, এটিএম, রেলওয়ে স্টেশন চিহ্নিত করতে পারবেন৷
ডিজিটাল ম্যাপে ট্রাফিকের আপডেট বা নেভিগেশনের সুবিধা মেলা আজকাল একেবারেই জলভাত৷ কিন্তু ‘ভুবন’ ম্যাপে সেই সুবিধাও মেলে না৷ যদিও কেন্দ্রীয় সরকারের যুক্তি, ‘ভুবন’ কোনও বাণিজ্যিক মুনাফা অর্জনের পণ্য নয়৷ একেবারে সাধারণ মানুষকে পথ চেনানোর জন্য একটি সরকারি উদ্যোগ৷ তাই এখনই গুগল বা হেয়ার ম্যাপের মতো আপডেটেড পরিষেবা না মিললেও ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার