সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বড়সড় চমক দিয়ে রান্নার গ্যাসের দাম কমিয়েছে মোদি সরকার। এবার কি পেট্রল-ডিজেলের পালা? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, পেট্রল-ডিজেলের দাম যাতে কমে সেজন্য উদ্যোগ নেবেন তিনি। তবে কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপের আশ্বাস মন্ত্রী দেননি।
পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, কেন্দ্র ও বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলি গতবছর এবং ২০২১ সালে নিজেদের মতো করে শুল্ক কমিয়েছে। যার ফলে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমেছে। এবার আমি অবিজেপি রাজ্যগুলিকে বলব, কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির দেখানো পথ অনুসরণ করুন। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী বলে দিচ্ছেন, পেট্রল-ডিজেলের দাম কমাতে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকেই। কেন্দ্রীয় স্তর থেকে কোনও পদক্ষেপের ইঙ্গিত এখনও মেলেনি।
[আরও পড়ুন: ঋণ নেওয়ার ক্ষেত্রে বদল আরবিআইয়ের নিয়মে! কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?]
বস্তুত আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছর খানেক ধরে ধীরে ধীরে কমছে অশোধিত তেলের দাম। এক বছর আগে যে অশোধিত তেলের দর ছিল ব্যারেল প্রতি ১২০-৩০ ডলার, এখন তা ৭০-৮০ ডলারের ঘরে নেমে এসেছে। ইদানিং ভারতে আসা অশোধিত তেলের ৪৫ শতাংশই রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দাম কমেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার অশোধিত তেলের দাম স্থীতিশীল জায়গায় এসে পৌঁছেছে। এই স্থিতাবস্থা বজায় থাকলে আগামী দিনে দাম কমানো সম্ভব হবে।
[আরও পড়ুন: দেশে জন ধন অ্যাকাউন্ট পেরিয়েছে ৫০ কোটি, ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, উচ্ছ্বসিত মোদি]
তাৎপর্যপূর্ণভাবে বছর খানেক আগে একবার একধাক্কায় অনেকটা শুল্ক কমিয়েছিল কেন্দ্র। সেসময় পেট্রলে ৮ টাকা ও ডিজ়েলে ৬ টাকা শুল্ক কমেছিল। তারপর একবছর আর পেট্রপণ্যের দাম কমেনি। তেমনই বাড়েওনি। মন্ত্রীর দাবি, এর কৃতিত্ব সরকারের ভাল নীতিরই।
সর্বশেষ খবর
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা