সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বিদেশনীতির মুখপাত্র সরতাজ আজিজকে কড়া জবাব দিতে পারে ভারত৷ বলা যেতে পারে, ডিসেম্বরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ আজিজ এদেশে এলে ভারতের সঙ্গে আলোচনা বসার যে স্বপ্ন পাকিস্তান দেখছিল তাতে জল ঢেলে দিল ভারত৷ আলোচনা, কথাবার্তা তো দূর, সরতাজ আজিজ ভারতে এলে তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় নাও করা হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷
প্রসঙ্গত, সোমবারই পাক হাইকমিশনার আবদুল বসিত ইঙ্গিত দেন, ভারতের তরফে আলোচনা প্রস্তাব এলে পাকিস্তান তৈরি৷ সেই আলোচনা ৩ ডিসেম্বর অমৃতসরে ‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ আজিজের যোগ দিতে যাওয়ার সময়ই হতে পারে বলেও ইঙ্গিত এসেছিল৷ তবে এও বলা হয়, আলোচনার প্রস্তাব অবশ্যই আয়োজক দেশ ভারতকেই দিতে হবে৷ তবে সে গুড়ে যে বালি তা সোজা সাপটা বুঝিয়ে দিল ভারত৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বহু আগেই দেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে যে আলোচনা আর সীমান্ত সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না৷ এমনকি মঙ্গলবারই ফের জঙ্গি হামলায় ফের তিন ভারতীয় জওয়ানের মৃত্যুর খবর মিলেছে৷ সেক্ষেত্রে সরতাজ আজিজ এদেশে এলে তাঁর সঙ্গে আলোচনা বসা তো দূরঅস্ত, তাঁর সৌজন্য বিনিময় নাও করতে পারে ভারত৷
এক্ষেত্রে বিশ্বের দরবারে পাকিস্তানের অবস্থান অবশ্যই অনেকটা লোক দেখানো৷ কিছুদিন আগে সন্ত্রাস ইস্যুতে ইসলামাবাদে আয়োজিত সার্ক সম্মেলনে যোগ দেয়নি ভারত৷ পাশাপাশি ভারতকে সমর্থন করে বেশকিছু প্রতিবেশী দেশও ওই সম্মেলনে যোগ দেয়নি৷ শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সার্ক সমিট৷ অথচ ভারত সার্ক সামিটে যোগ না দেওয়ার পরও আজিজ ভারতে আসছেন৷ বিশ্বের কাছে পাকিস্তানের এই লোক দেখানো উদারতা যে ভারত ভালভাবে নিচ্ছে না তা ফের একবার বুঝিয়ে দেওয়া হল৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!