সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের জন্য একেবারে তৈরি ইন্ডিগোর বিমানটি৷ সিটবেল্ট পরে তৈরি যাত্রী এবং বিমানকর্মীরাও৷ কিন্তু এ কী, রানওয়ে পাশে পরে রইল! বিমান কোথায় নামানোর চেষ্টা করলেন চালক! বিমানের ভিতরে তখন ত্রাহি ত্রাহি অবস্থা সকলের৷ আতঙ্কে চিৎকার শুরু করেছেন সকলে৷ সম্বিৎ ফি্রতে অবশ্য রানওয়েতেই বিমান নামান চালক৷ প্রাণ ফিরে পান সকলে৷
অসামারিক বিমান পরিবহণ দফতর সূত্রে খবর, আহমেদাবাদ থেকে জয়পুর যাচ্ছিল ৬ই-২৩৭ নামে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি৷ জয়পুর বিমানবন্দরের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাকেই ভুল করে রানওয়ে ঠাহর করে বসেন চালক এবং সহকারী চালক৷ তবে শেষ মুহূর্তে রানওয়েতেই বিমান নামান দু’জনে৷ ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারি মাসে৷ ঘটনার পরই ইন্ডিগোর ওই চালক এবং সহকারী-চালককে বসিয়ে দেওয়ার নির্দেশ দেয় ডিজিসিএ৷ তবে এই ঘটনা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?