সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান বিভ্রাট ইন্ডিগোয়। শনিবার, বিমানবন্দরে অবতরণের আগে মাঝ আকাশেই ফাটল দেখা গেল একটি বিমানের কাচে। যদিও, নিরাপদেই চেন্নাই পৌঁছেছে বিমানটি।
জানা গিয়েছে, শনিবার সকালে মাদুরাই থেকে ৭৬ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর বিমানটি। অবতরণের আগেই ককপিটের কাচে ফাটল দেখতে পান পাইলট। দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
খবর পেয়েই বিমানবন্দরে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। যদিও, বিমানটির অবতরণে কোনও সমস্যা হয়নি। যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। বিমানটিকে একটি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় পরীক্ষা করার জন্য। ককপিটের কাচ বদলানো হচ্ছে বলে জানানো হয়েছে। যদিও, কেন এই ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এই ঘটনার পরেই বিমানটির মাদুরাই ফেরার যাত্রা বাতিল করে বিমানসংস্থা। ইন্ডিগোর তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সর্বশেষ খবর
-
জুন মাসে ‘এপ্রিল ফুল’! সরকারি কর্মচারীদের ডিএ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশাল মিডিয়ায়
-
সব বিদ্রোহী এক ছাতার তলায়? ২১ জুলাইয়ের আগেই মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের
-
মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও
-
তৃণমূলের কোন শিবির বিধানসভায় ‘বিরোধী’! ‘ফ্লোর টেস্ট’ না করে সিদ্ধান্ত কীভাবে, প্রশ্ন আদালতের
-
অভিষেকের আপ্ত সহায়ক বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! আরও বিপাকে সুমিত