সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ তিনেক আগে পরিস্থিতি সামলাতে প্রায় ২ বছর সময় লাগবে বলে উল্লেখ করেছিলেন ইন্ডিগো (IndiGo) বিমান সংস্থার প্রধান রণজয় দত্ত (Ronojoy Dutta)। এবার পরিষেবা বজায় রাখতে সংস্থাটি ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করছে বলে জানালেন তিনি।
সোমবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবাইকে কিছু না কিছু আত্মত্যাগ করতে হচ্ছে। আমাদের কোম্পানিকে প্রবল অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থাতে কিছু আত্মত্যাগ না করলে আর আকাশে ওড়া যাবে না। তাই আমাদের সংস্থার ব্যবসা বজায় রাখতে অপ্রিয় হলেও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। মোট কর্মচারীর ১০ শতাংশকে আমরা ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছি।’
[ আরও পড়ুন: ‘শচীন পাইলট নিষ্কর্মা, নিরীহ চেহারার আড়ালে পিছন থেকে ছুরি মেরেছে’, তোপ গেহলটের ]
এই সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষেরও খুব কষ্ট হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘আনলক ওয়ান চালু হওয়ার পর থেকে শত অসুবিধা সত্ত্বেও আমরা সমস্ত কর্মীদের নিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। কিন্তু, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই সবদিক বিচার বিবেচনা করে যাত্রীদের সঠিক পরিষেবা দেওয়ার জন্যই এই দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা। ইন্ডিগোর ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা আগে কখনই হয়নি।’
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চের পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিগোর মোট কর্মী ছিল ২৩ হাজার ৫৩১ জন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের মধ্যে ২৩৫০ জনকে ছাঁটাই করা হবে।
[ আরও পড়ুন: বিকাশ দুবে এনকাউন্টার: আইন শৃঙ্খলা নিয়ে যোগী সরকারকে তুলোধোনা সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি