সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস পরিবর্তনশীল৷ এ কথা আবার প্রমাণিত হল সভ্যতার নতুন সময়ের হদিশে৷ হদিশ দিয়েছেন আইআইটি খড়গপুর ও আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা৷ তাঁদের দাবি, সাড়ে পাঁচ হাজার বছর নয়, সিন্ধু সভ্যতা প্রায় আট হাজার খ্রিস্টপূর্ব পুরনো৷
মে মাসের ২৫ তারিখ ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশে আসে৷ সেই যুগের আবিষ্কৃত এক মাটির পাত্র থেকে জানা গিয়েছে মেসোপটেমিয়ার থেকেও পুরনো সিন্ধু সভ্যতা৷ নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর বিজ্ঞানীদের দাবি, মাটির পাত্রটি প্রায় ৮০০০ খ্রিস্টপূর্ব পুরনো৷ সম্ভবত এটি হরপ্পা সভ্যতার প্রথমদিকের হকরা সময়কালের বলে জানিয়েছেন আইআইটি খড়গপুরের জিওলোজি ও জিওগ্রাফিক্স বিভাগের প্রধান অনিন্দ্য সরকার৷
বিজ্ঞানীরা এও দাবি করেছেন প্রাচীন এই সভ্যতার অবলুপ্তির কারণ জলবায়ুর পরিবর্তনই৷ বিজ্ঞানীদের দাবি সত্যি হলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা হবে৷ যাতে মেসোপটেমিয়ার সভ্যতার (৬,৫০০ খ্রিস্টপূর্ব থেকে ৩,১০০ খ্রিস্টপূর্ব) থেকেও আগে ঠাঁই পাবে সিন্ধু সভ্যতা৷
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা