সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনুপ্রবেশের ছক বানচাল করে দিল ভারতীয় সেনা৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের নওগাম সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক রুখে দুই জঙ্গিকে গুলিতে ঝাঁজরা করে দিল সশস্ত্র সেনাবাহিনী৷ জঙ্গিদের পাল্টা গুলিতে শহিদ হয়েছেন এক জওয়ানও৷
[ভারতের এই স্থানে প্রাক্তন সেনা অফিসারদের নুন কিনতে হয় ১৫০ টাকায়]
এদিনই বারামুল্লার উরি সেক্টরেও ৫-৬ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে৷ জঙ্গিদের গুলিতে দুই জওয়ান আহত হন৷ সেনার কাছে আগেভাগেই জঙ্গিদের ওই দলটির গতিবিধির খবর ছিল৷ সেনা অত্যন্ত গোপনে ডোবা সর্দার এলাকায় জঙ্গিদের নিকেশ করতে ওঁত পেতে বসেছিল৷ সেনার হদিশ পেতেই জঙ্গিরা ভারী গুলিবর্ষণ শুরু করে৷ গুলিতে দুই জওয়ান আহত হন৷ আহত দুই সেনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের নাম বিজয় শর্মা ও ফিরাসত আলি৷
J&K: infiltration bid foiled in Naugam sector, one soldier lost his life, two terrorists killed, operation continues pic.twitter.com/DdDbyTcKUI
— ANI (@ANI_news) June 8, 2017
J&K: Two jawans injured in an encounter along LoC in Uri after 5-6 terrorists tried to infiltrate (visuals deferred by unspecified time) pic.twitter.com/63DXHJaupG
— ANI (@ANI_news) June 8, 2017
আরও জঙ্গি নিয়ন্ত্রণরেখার কাছে ঘন জঙ্গলের ভিতর লুকিয়ে থাকতে পারে মনে করছে সেনাবাহিনী৷ জঙ্গিদের ফেলে যাওয়া ছ’টি ব্যাগ উদ্ধার করা হয়েছে৷ তবে ওই ব্যাগে কী পাওয়া গিয়েছে, সেটা জানানো হয়নি সংবাদমাধ্যমকে৷ এই দুই ঘটনার পাশাপাশি, বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন অাধাসেনা৷ বিক্ষোভকারীদের রুখতে গিয়ে হঠাৎই তাঁদের গাড়িটি উল্টে যায়৷ আহত সিআরপিএফ জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
[মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে চার জঙ্গিকে নিকেশ করল সেনা]
সর্বশেষ খবর
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা
-
‘ভূতে’ লুটে খাচ্ছে রেশন! দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী