Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Bengaluru

ইনস্টাগ্রামে প্রেম থেকে লিভ-ইন সম্পর্ক, তরুণীকে শ্বাসরোধ করে খুন বেঙ্গালুরুতে

সামান্য বচসার জেরে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শনিবার মর্মান্তিক এই ঘটনাম ঘটেছে বেঙ্গালুরুর মাল্লেশ্বেরম এলাকায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১২:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১২:২০

options
link
ইনস্টাগ্রামে প্রেম থেকে লিভ-ইন সম্পর্ক, তরুণীকে শ্বাসরোধ করে খুন বেঙ্গালুরুতে zoom
Advertisement

ইনস্টাগ্রামে আলাপ। সেখান থেকে প্রেম ও লিভ-ইন সম্পর্ক। তবে ৬ মাস যেতে না যেতেই মর্মান্তিক পরিণতি হল তরুণীর। সামান্য বচসার জেরে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শনিবার মর্মান্তিক এই ঘটনাম ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) মাল্লেশ্বেরম এলাকায়। ঘটনায় মূল অভিযুক্ত শরৎ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরৎ নামে এই যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয়েছিল বছর কুড়ির অনুষার। দু’জনেই কর্নাটকের হাসন জেলার সাকলেশপুরের বাসিন্দা। সেখান থেকে প্রেম ও লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন দু’জন। গত ৬ মাস ধরে মাল্লেশ্বেরম এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। প্রাথমিক তদন্তে অনুমান, শনিবার রাতে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় দু’জনের। এর পর হাতাহাতির রূপ নেয়। রাগের বশে অনুষার গলা টিপে ধরেন শরৎ। যার জেরে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তরুণীর। এরপর ভয় পেয়ে অনুষার দেহ সেখানে ফেলে রেখে চম্পট দেয় শরৎ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শরৎ নিজেই এক আইনজীবীকে গোটা ঘটনার কথা জানান। সেই আইনজীবীই পুলিশকে ফোন করে বিষয়টি জানায়। এরপর পুলিশ গিয়ে ওই ভাড়াবাড়ি থেকে অনুষার দেহ উদ্ধার করে।

শনিবার খুনের ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার। শরৎ নিজেই এক আইনজীবীকে গোটা ঘটনার কথা জানান। সেই আইনজীবীই পুলিশকে ফোন করে বিষয়টি জানায়। এরপর পুলিশ গিয়ে ওই ভাড়াবাড়ি থেকে অনুষার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে তল্লাশির পর মঙ্গলবার গ্রেপ্তার করা হয় শরৎকে। অভিযুক্তকে জেরা করে খুনের নেপথ্য কারণ জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.