Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

‘আইন না করে বন্দে মাতরম গাইতে যুবসমাজকে উৎসাহ দেওয়া উচিত’

এমনটাই মত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্রর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৪:৩৪

options
link
‘আইন না করে বন্দে মাতরম গাইতে যুবসমাজকে উৎসাহ দেওয়া উচিত’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন প্রণয়ন করে বা বলপূর্বক কাজ হবে না, যুব সম্প্রদায়কে কেবল অনুপ্রাণিত করলেই হবে। তখনই তাঁরা বন্দে মাতরম গাইবে। এমনটাই মত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসুর। দেশের প্রত্যেক নাগরিককে বন্দে মাতরম গাইতে হবে। এজন্য দিনকয়েক আগেই কেন্দ্রকে নয়া আইন প্রণয়নের কথা বলেছিলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর কথার জবাব দিয়েই বুধবার একথা জানালেন চন্দ্র কুমার বোস।এর পাশাপাশি বললেন বর্তমানে ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবোধের অভাব রয়েছে।

[ঢেলে সাজানো হচ্ছে দেশের উপকূলরক্ষী বাহিনীকে, বরাদ্দ প্রায় ৩২ হাজার কোটি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চন্দ্র কুমার বোসের মতে, নিয়মশৃঙ্খলা মেনে চলা ভাল কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোয় কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করা উচিত নয়। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসঙ্গে বহু লোকের বাস। তাই হঠাৎ করে কোনও বিধিনিষেধ আরোপ করা কখনই উচিত নয়। যুব সমাজকে এমনভাবে অনুপ্রাণিত করতে হবে যাতে তাঁরা নিজে থেকেই বন্দে মাতরম, জনগণমন কিংবা জয় হিন্দ বলবে। আমার মনে হয় দেশের নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধের ব্যাপারটি এমনিতেই আসা উচিত। যেহেতু আমরা একটি গণতান্ত্রিক দেশ, তাই কখনই কোনও বিধি নিষেধ আরোপ করা উচিত নয়।’ এর পাশাপাশি তিনি বলেন, বর্তমান যুবসমাজের মধ্যে জাতীয়তাবোধের অভাব রয়েছে। ‘নেতা হিসেবে আমাদের উচিত দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করা।’ এমনটাই বলেন তিনি।

[লাদাখে ফের চিনা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা]

এর আগে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, শুধু ১৫ আগস্ট কিংবা ২৬ জানুয়ারিতেই দেশাত্মবোধ কিংবা জাতীয়বোধ দেখানো উচিত নয়, এটা প্রত্যেক ভারতবাসীর জীবনের অঙ্গ হওয়া উচিত। প্রয়াত শিব সেনা প্রধান বাল ঠাকরের প্রতিষ্ঠিত সাপ্তাহিক মারাঠি কার্টুন পত্রিকা ‘মারমিক’-এর ৫৭তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েই এই দাবি তোলেন তিনি। বলেন, ‘বন্দে মাতরম গাওয়াতে তো কোনও ভুল নেই। বছরের নির্দিষ্ট কয়েকটি দিনেই কেন তা গাওয়া হবে? প্রতিদিনই সেটা গাওয়া উচিত। এজন্য আইন প্রণয়ন করতে হবে। মিথ্যে গর্ববোধ দেখিয়ে লাভ নেই। সরাসরি আইন করে বন্দে মাতরম গাওয়া আবশ্যিক করতে হবে।’

[স্বাধীনতা দিবসের ভাষণ সম্প্রচার করেনি দূরদর্শন, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.