সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস হানা ও কালো টাকা রুখতেই রাতারাতা সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজার থেকে উধাও হয়ে গিয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ পরিবর্তে আসছে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ তবে পাক জঙ্গিরা কোনওভাবেই এই নতুন নোট জাল করতে পারবে না৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা তেমনটাই দাবি করছে৷
ভারতে অনুপ্রেবশকারী পাক জঙ্গিরা ভারতীয় জাল নোট তৈরি করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত৷ এবার আর সেই উপায় থাকছে না৷ কারণ নয়া নোটে এমন কিছু বৈশিষ্ট রয়েছে, যা জাল করা কার্যত অসম্ভব৷ এক সরকারি আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত ছ’মাস ধরে গোপনীয়তা বজায় রেখে নতুন নোট ছাপার কাজ চলছিল৷ গোয়েন্দা সংস্থা সেই নোটের ফিচারগুলি খতিয়ে দেখেছে৷ এবং তারপরই জানা গিয়েছে, নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট জাল করা মোটেই সহজ হবে না৷ যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সব ফিচারগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না৷
গোয়েন্দা সংস্থা এবং সরকারের তরফে জানা গিয়েছে, বহু দিন ধরে পাকিস্তানের পেশোয়ারে ভারতীয় জাল নোট ছাপার কাজ চলত৷ যেখানে ৫০০ ও ১০০০ টাকার নোটই বেশি ছাপা হত৷ আর আইএসআই, লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গিগোষ্ঠীগুলি সেই জাল অর্থেই এই দেশ ভরিয়ে তুলছিল৷ সূত্রের খবর, জঙ্গিদের খরচের জন্য বছরে প্রায় ৭০ কোটি জাল টাকা ভারতে ঢুকত৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সেই পথ এবার বন্ধ হয়ে গেল৷
সর্বশেষ খবর
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?