Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দুঃস্থ প্রবীণদের ভ্রমণের সুযোগ ঝাড়খণ্ড সরকারের

পশ্চিমবঙ্গের জন্যও এই প্রস্তাব নিয়ে হাজির আইআরসিটিসি৷ ইতিবাচক সাড়া রাজ্যের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৬, ১২:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০১৬, ১২:৫২

options
link
দুঃস্থ প্রবীণদের ভ্রমণের সুযোগ ঝাড়খণ্ড  সরকারের zoom

সুব্রত বিশ্বাস: ধানবাদ মোনাইটারের সিধু ওরাওঁ, রাঁচির গণ্ডগ্রামের ফুলমতি মুর্মুরা কেউই কখনও ট্রেনে চড়েননি৷ যখন ভাত জোটানোই দায়, তখন ট্রেন চড়ার স্বপ্ন দেখাটাই বৃথা৷ কিন্তু সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সরকারের প্রচেষ্টায়৷ সিধু, ফুলমতিরা ট্রেনে তো চড়বেনই, সঙ্গে বাড়তি পাওনা প্রভু জগন্নাথের দর্শন পাওয়া৷ কোনারকের সূর্যমন্দিরে প্রণাম জানানোর সুযোগ৷ ভুবনেশ্বর ঘোরার সুযোগও থাকছে৷

মঙ্গলবার বিকেলে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে আইআরসিটিসি-র এনিয়ে এক মৌ স্বাক্ষর হয়েছে৷ ঝাড়খণ্ডের বিপিএল তালিকাভুক্ত ১০০০ মানুষকে নিয়ে এবার পুরী, ভুবনেশ্বর ভ্রমণে বেরোচ্ছে আইআরসিটিসি৷ গরিব মানুষগুলোর ইচ্ছেপূরণের খরচ জোগাবে ঝাড়খণ্ড সরকার৷ বিভিন্ন রাজ্যের পর্যটন মন্ত্রকের সঙ্গেও এনিয়ে চুক্তি স্বাক্ষর করছে আইআরসিটিসি৷

Advertisement

‘মুখ্যমন্ত্রী স্পেশাল’ নামের এক বিশেষ ট্রেনে প্রবীণ দরিদ্র নাগরিকদের ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে৷  দেশের ধর্মীয় স্থানগুলিতে এই সব প্রবীণ নাগারিক ভ্রমণের জন্য নিয়ে যাবে এই কর্পোরেট সংস্থা৷ আর এর জন্য নাগরিকদের কোনও খরচ করতে হবে না৷ সব খরচ দেবে রাজ্য সরকার৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের পর্যটন দফতরের সঙ্গেও এনিয়ে কথা বলেছেন আইআরসিটিসি কর্তারা৷ প্রস্তাবে রাজ্য ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে৷

‘মুখ্যমন্ত্রী স্পেশাল’ নামের এই ট্রেনটি শুধুমাত্র এই তীর্থযাত্রীদের জন্যই চলবে৷ বিশেষ এই ভ্রমণের তালিকায় রয়েছে পুরী, রামেশ্বর, হরিদ্বার, বৈষ্ণোদেবী, বেনারস, তিরুপতির মতো স্থান৷ ট্রেনটিতে থাকবে প্যান্ট্রিকার সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও৷

আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানিয়েছেন, এই ধরনের চুক্তি স্বাক্ষর ইতিমধ্যে হয়েছে ছত্তিশগড়, ওড়িশা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের সঙ্গে৷ সেখানকার প্রবীণদের ভ্রমণের সুযোগ করে দিচ্ছে সংস্হাটি৷ রাজ্য সম্মত হলেই আগামী দিনে হাওড়া থেকেও চলবে এই ট্রেন৷ রাজ্যের প্রবীণ বিপিএল তালিকাভুক্তরা পাবেন ভ্রমণের সুযোগ৷ রাজ্যের পর্যটন দফতরের কর্তারা মনে করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র মানুষজনকে এই সুযোগ দেবেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.