কংগ্রেসের কেরলে এবার মৌলবাদীদের দাপট! পুরুষ-মহিলার একসঙ্গে শরীরচর্চায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানকার একটি জিমে। এমনকী বাজানো যাবে না উচ্চস্বরের গানও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে।
জিমটি কেরালার পালাক্কাদ জেলার পুথুনাগারামে অবস্থিত। সম্প্রতি জিমটির মালিক নওয়াজ মুথু টি একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জিমটিকে ‘ইসলাম-বান্ধব’ বলে ঘোষণা করেছেন। কার্যত ‘ফতোয়া’ জারি করে তিনি জানিয়েছেন, জিমটিতে কোনও উচ্চস্বরের গান বাজানো হবে না। পুরুষ ও মহিলারা একসঙ্গে শরীরচর্চা করতে পারবেন না। পুরুষ ও মহিলাদের শরীরচর্চার জন্য পৃথক স্থান এবং সময় বরাদ্দ থাকবে। প্রশিক্ষকদেরও পৃথক রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “আমার বিশ্বাস, কেরলে এই ধরনের ইসলাম-বান্ধব জিম প্রথম। আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জিমটি পরিদর্শনও করতে পারেন। তবে জিমটি নতুন নয়। ১৫ বছর ধরে এটা রয়েছে। বর্তমানে এটির সংস্কারের কাজ চলছে।”
আরও পড়ুন:
ভিডিওটি ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনরা বলছেন, “শুধুমাত্র মুসলমানদের জন্যই এই জিমটি খোলা হয়েছে।” বিতর্কের মুখে ভিডিওটি মুছে দেন নওয়াজ। সাফাই দিয়ে বলেন, “এই জিম শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। যে কোনও সম্প্রদায়ের মানুষই এখানে আসতে পারেন। ইসলামিক-বান্ধব শব্দটি কোনও বিধিনিষেধ আরোপ না করে। বরং নির্দিষ্ট কিছু পরিচালন পদ্ধতিকে বোঝায়।”
তিনি আরও বলেন, “অনেক মুসলিমই ইসলামী নীতি অনুসারে জীবনযাপন করেন। তাঁরা গান শোনেন না। তাঁদের জন্য কোনও জিম নেই। জিমে গেলে গান বন্ধ করা সম্ভব নয়। এমন অনেক মহিলা আছেন যাঁরা পুরুষদের সঙ্গে শরীরচর্চা করতে অস্বস্তি বোধ করেন। ফলে তাঁরা আজ পর্যন্ত জিমে যাওয়ার সুযোগ পাননি। যেহেতু আমি একজন মুসলিম। তাই আমি গোটা বিষয়টি বুঝি। এটি তাঁদের জন্য উপকারী হবে।” কিন্তু তা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ছে না।
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের