সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণায় নয়া মাইল ফলকের জন্য তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার ইসরো প্রধান ভি নারায়ণন জানালেন, চন্দ্রযান ৫-এর জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিলেছে। চন্দ্রযান ৩-এর সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত। এর পর গত বছরই চন্দ্রযান-৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় চন্দ্রযান ৫-এর জন্যও তৈরি হবে ইসরো।
🚨 Centre approves Chandrayaan-5/LUPEX mission.
AdvertisementIt is a joint lunar mission by India’s ISRO and Japan’s JAXA 🇮🇳🤝🏻🇯🇵 pic.twitter.com/5Uo1gZgHNK
— ISRO InSight (@ISROSight) March 17, 2025
চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার ২০০৮ সালে অভিযান চালায় ইসরো। চন্দ্রযান ১-এর ওই অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিয়োলজিক (আলো-ভূতাত্ত্বিক) ম্যাপিং করা হয়। সফল না-হলেও চন্দ্রযান ২-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। এর পর চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্য সকলের জানা।
ইতিমধ্যে চন্দ্রযান-৪ অভিযানের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র। ভারতীয় মহাকাশ গবেষণার লক্ষ্য হল ২০২৭ সালে ওই উৎক্ষেপণের বাস্তবায়ন করা। অন্য দিকে চন্দ্রযান-৫-এর বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। উল্লেখ্য, চন্দ্রযান-৩ অভিযানে রোভার প্রজ্ঞানের ওজন ছিল ২৫ কেজি। চন্দ্রযান-৫ অভিযানে রোভারের ওজন ১০ গুণ বেশি, সেটির ওজন হবে ২৫০ কেজি।
সর্বশেষ খবর
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২