সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই সঙ্গে ২২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো৷ চলতি বছরের জুন মাসেই একটি বিশেষ মিশনে সেগুলিকে পাঠানো হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷ সেইসঙ্গে নয়া রেকর্ডেরও মুখোমুখি হতে চলেছে ইসরো৷
এর আগে ২০০৮ সালে একটিই মিশনে ইসরোর তরফে মোট দশটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছিল৷ এখনও পর্যন্ত সেটাই ছিল রেকর্ড৷ এবার তা ভাঙতে চলেছে৷ ইসরোর চেয়ারম্যান কিরণ কুমার জানিয়েছেন, এবার বিশেষ একটি কাজে মোট ২২টি উপগ্রহকে এ
কসঙ্গে পাঠানো হবে মহাকাশে৷
এই উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷ ঠিক কোন কাজে এগুলিকে পাঠানো হবে তা এখনই খোলসা করে বলতে চান না বিজ্ঞানীরা৷ তবে ‘রিইউজেবল লঞ্চ ভেহিকল’ প্রযুক্তিতে সাফল্যের পর এই কাজেই আপাতত মনযোগী বিজ্ঞানীরা৷ প্রযুক্তিগত নানারকম পরীক্ষার কাজ একই সঙ্গে করতে চান বিজ্ঞানীরা৷ আর তাই একসঙ্গে এতগুলো উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইসরোর ‘ওয়ার্কহর্স পোলার রকেট PSLV C34’ থেকেই উৎক্ষেপণ করা হবে এই কৃত্রিম উপগ্রহগুলিকে৷
মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ উৎক্ষেপণের এই নতুন রেকর্ড নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷
সর্বশেষ খবর
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের