সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া কিংবা অন্য কোনও ব্যক্তিগত আক্রোশ মেটাতে মহিলাদের নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। অনেক সময় আবার অন্য কারও নগ্ন ছবিতে কোনও মহিলার মুখ বসিয়ে তাঁকে বদনাম করার চেষ্টা করেন অনেকেই। কখনও আবার ছবি মুক্তি পাওয়ার আগেই কোনও জনপ্রিয় অভিনেত্রীর অভিনীত নগ্ন দৃশ্যের ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যায়। বস্তুত, কয়েক দিন আগে অনলাইনে জনপ্রিয় কন্নড় অভিনেত্রী সঞ্জনা গলরানির এক নগ্ন দৃশ্যের ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল সিনেদুনিয়ায়। কিন্তু, পাঞ্জাবের জলন্ধরে যা ঘটেছে, তা শুনলে তাজ্জব হয়ে যাবেন। নগ্ন ভিডিও দেখতে চান। তাই নিজের মেয়েকেই এই ধরনের ভিডিও বানানোর জন্য চাপ দিতেন বাবা! কিশোরী মেয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[জানেন, কেন ধর্ষণে অভিযুক্তকে বিয়ে করতে রাজি হলেন নির্যাতিতা?]
জলন্ধরের বাসিন্দা ওই কিশোরীর বয়স মাত্র ১৬। আর পাঁচটা মেয়ের মতোই বাবা-মাযের সঙ্গে থাকত সে। অভিযোগ, বাবা বারবার তাঁকে নগ্ন ভিডিও তোলার জন্য চাপ দিত। কিন্তু রাজি হয়নি ওই কিশোরী। তাই নিজের মেয়েকে হুমকি দেওয়া থেকে শুরু করে ভয় দেখানো কিছুই বাদ রাখেননি ‘গুণধর’ বাবা। শেষপর্যন্ত বাবার অত্যাচার আর সহ্য করতে না পেরে কাকাকে গোটা ঘটনা জানায় ওই কিশোরী। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে জলন্ধর কমিশনারেটের অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর কাকা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
[OMG! ষষ্ঠবার বিয়ে করতে গিয়ে কী হল এই ব্যক্তির?]
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?