সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত কাশ্মীরে শান্তি ফেরাতে সাহসী সিদ্ধান্ত নিল মেহবুবা মুফতি সরকার৷ বরখাস্ত করা হল ১২ জন সরকারি আধিকারিককে৷ দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্যই এই আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে৷ বুধবার রাজ্য সরকারের তরফে এই কথা ঘোষণা করা হয়৷ জানানো হয়, আরও প্রায় ১০০ আধিকারিকের উপর কড়া নজর রাখা হচ্ছে৷
সংঘর্ষ, বিক্ষোভ, অনুপ্রবেশ, হামলার জেরে তিন মাসেরও বেশি সময় ধরে অশান্তি বিরাজ করছে ভূস্বর্গে৷ এখনও বহু স্থানে বহাল কারফিউ৷ সেনা, আধাসেনা, বিএসএফ, পুলিশের কড়া পাহারায় কার্যত স্তব্ধ কাশ্মীরের জনজীবন৷ মুফতি সরকার বারবার বলে এসেছে, উপত্যকার গুটিকয়েক মানুষের মদতেই হিংসায় প্ররোচনা দিচ্ছে পাক মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা৷ সেই ভিত্তিতেই তৈরি করা হয়েছিল একটি তালিকা৷ যার ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে ১২ আধিকারিককে৷
দীর্ঘ ২৬ বছর পর এমন কড়া সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর সরকার৷ ১৯৯০ সালে রাজ্য সরকারের ৫ আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার জন্য৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা নিয়ে কুইজে সাভারকর সংক্রান্ত প্রশ্ন, সরগরম কেরল রাজনীতি, সাসপেন্ড শিক্ষক
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ