সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারত আলম ভাটকে দ্রুত মুক্তির নির্দেশ দিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট। বুধবারই হাইকোর্টের তরফে জম্মু-কাশ্মীরের মেহবুবা মুফতি সরকারকে এই নির্দেশ দেওয়া হয়। কোর্টের তরফে বলা হয় কোনওভাবেই জনসুরক্ষা আইনের দোহাই দিয়ে মাসারত আলমকে আটকে রাখা যাবে না।
প্রসঙ্গত, মাসারত আলমকে কাথুয়া জেলা সংশোধনাগারে রাখে মেহবুবা মুফতি সরকার। এই মাসারত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানির ঘনিষ্ঠ। ২০১০ সালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ক্ষেত্রে তারই হাত ছিল বলে অভিযোগ। গত ৬ বছর ধরে জেলবন্দি রয়েছে এই বিচ্ছিন্নতাবাদী নেতা। ২০১০-এ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সময় ১২০ জন খুন হন।
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার