শুধু কলকাতার মেয়র পদ থেকে নয়, ময়দান থেকেও এবার হাত গুঁটিয়ে নিলেন ফিরহাদ হাকিম। রাজ্য ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদও ছাড়লেন ফিরহাদ (Firhad Hakim)। প্রাক্তন পুলিশ কর্তা গৌতমমোহন চক্রবর্তী সরে দাঁড়ানোর পরে গত বছর সেপ্টেম্বর থেকে তিনি রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে পালাবদলের পর ময়দান রাজনীতিমুক্ত করার কথা শোনা গিয়েছে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখে। তারপর থেকে যেন পদত্যাগের হিড়িক লেগেছে ময়দানে। এতদিন একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে থাকা স্বপন বন্দ্যোপাধ্যায় অধিকাংশ পদই ছেড়েছেন। তৃণমূলের আরও বেশ কিছু নেতা পদ ছেড়েছেন। সেই তালিকায় যুক্ত হল ফিরহাদের নাম।
এ রাজ্য ভলিবল সংস্থার সভাপতি পদ ছাড়লেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁর পদত্যাগপত্র পৌঁছে গিয়েছে রাজ্য ভলিবল সংস্থার ময়দান তাঁবুতে। তবে সেকথা মানছেন না রাজ্য সংস্থার বর্তমান সচিব পল্টু রায়চৌধুরী। তাঁর বক্তব্য, “আমি এখনও কোনও পদত্যাগপত্র হাতে পাইনি।” যা নিয়ে সচিবের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ তুলছেন রাজ্যের প্রাক্তন ভলিবলারদের একাংশ। প্রাক্তন ভলিবলার গোবিন্দ ভট্টাচার্যের দাবি, “ফিরহাদ হাকিমের প্রতিনিধি তাঁবুতে এসে সচিবকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন। অনেকেই সাক্ষী আছেন। কিন্তু ব্যক্তিগত স্বার্থে সচিব তা মানছেন না।”
তাৎপর্যপূর্ণভাবে ফিরহাদ ভোটের আগে কথা দিয়েছিলেন, বিধানসভা নির্বাচন মিটলেই ভলিবলের সমস্যা মেটাবেন। কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপর্যয়ে পড়ায় ফিরহাদ ময়দানমুখো হননি। এরপরেই ফিরহাদ পদত্যাগপত্র পাঠান চেতলা অগ্রণীর কর্তাদের হাত দিয়ে। যা জমাও হয়েছে ময়দানের ভলিবল সংস্থায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আমাদের গেছে যে দিন! কলকাতায় এসেও হোটেলে ঠাঁই জনপ্রিয় টলি নায়িকার, মুখ ফিরিয়েছে কাছের মানুষ?
-
পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি
-
কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর
-
ব্রিকসে তারেককে আমন্ত্রণ জানায়নি ভারত? বিতর্কের মাঝেই মুখ খুলল নয়াদিল্লি
-
ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের



