Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেই মিলবে স্মার্টফোন!

কোথায় মিলছে এই সুযোগ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ১৪:৩১

options
link
ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেই মিলবে স্মার্টফোন! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কোথাও বেড়াতে গিয়েছেন কিংবা নেহাতই ছুটির বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। আপনি যাই করুন না কেন, সেলফি তোলাটা এখন একটা ফ্যাশন। আর এই ‘সেলফি-ফ্যাশন’-এ এতটাই মজেছে জেনারেশন ওয়াই, যে জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হচ্ছেন না তাঁরা। তাই ‘স্বচ্ছ ভারত’-এর প্রচারেও সেলফিকেই হাতিয়ার করেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি প্রস্তাবিত পুরসভা।  জামশেদপুরের ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি ঘোষণা করেছে, ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে যিনি সেরা সেলফিটি তুলবেন, তাঁকে  পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন দেওয়া হবে।

[প্রধান বিচারপতির গাড়িতে সওয়ার ধর্মগুরু রবিশংকর, বিতর্ক তুঙ্গে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জামশেদপুর শহর লাগোয়া ম্যাঙ্গো নোটিফায়েড এলাকায় ৩ লক্ষ মানুষের বাস। প্রস্তাবিত এই পুর এলাকায় বাসিন্দাদের ডাস্টবিন ব্যবহারে উৎসাহ দিতে ও স্থানীয় যুবকদের ‘স্বচ্ছ ভারত’-এর প্রচারে শামিল করতে এক অভিনব প্রতিযোগিতা শুরু করেছে ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি। কী সেই প্রতিযোগিতা?  স্থানীয় বাসিন্দাদের ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলতে হবে। সেই সেলফিটি ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটির অফিসে জমা দিতে হবে। এই প্রতিযোগিতার জন্য ফেসবুকে একটি পেজও তৈরি করেছে ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটি। চাইলে সেই পেজেও ডাস্টবিনের সামনে তোলা সেলফিটি শেয়ার করতে পারেন আগ্রহীরা। সেক্ষেত্রে আলাদা করে আর কমিটির অফিসে সেলফিটি  জমা দিতে হবে না। পরে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন বিজেতাকে বেছে নেওয়া হবে। ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন, পুরস্কার হিসেবে বিজেতাদের হাতে স্মার্টফোন তুলে দেবে নোটিফায়েড এরিয়া কমিটি। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। নোটিফায়েড এরিয়া কমিটির স্পেশাল অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘এখনকার ছেলে-মেয়েরা সেলফিতে ভীষণভাবে আসক্ত। তাই শহরকে পরিষ্কার রাখার বিষয়ে তাঁদের সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’

[রাম রহিমের ডেরায় যথেচ্ছ অবৈধ গর্ভপাত, তদন্তে প্রশাসন]

প্রসঙ্গত, রাজ্যের সরকারি শিক্ষকরা যাতে বাড়িতে শৌচাগার ব্যবহার করেন, তা নিশ্চিত করতে সেলফিতে ভরসা রেখেছিল ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তর। মাসখানেক আগে সরকারি স্কুলের শিক্ষকদের বাড়ির শৌচাগারের সামনে সেলফি তুলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

[বেডের অভাবে বেঞ্চেই প্রসব, পড়ে মৃত্যু সদ্যোজাতর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.