সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়া থেকে মুম্বই যাওয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের 9W 2374 বিমানের৷ কিন্তু ড্যাবোলিম বিমানবন্দরে ঘটে গেল বিপত্তি৷ রানওয়েতে আচমকাই পিছলে গেল বিমান৷ ঘটনায় আহত অন্তত ১৫ জন বিমানযাত্রী৷
প্রায় ১৫৪ জন যাত্রীকে নিয়ে ওড়ার কথা ছিল বিমানটির৷ছিলেন সাতজন বিমানকর্মীও৷ কিন্তু উড়ানের আগেই সেটি পিছলে যায়৷ ঠিক কী কারণে এই বিপত্তি তা এখনও জানা যায়নি৷ তবে বিমান থেকে সমস্ত যাত্রী ও কর্মীদের নিরাপদেই বের করে আনা সম্ভব হয়েছে৷ জানা যাচ্ছে, অন্তত ১৫ জন যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷
Visuals of passengers,who sustained minor injuries,being taken fr treatment aftr Jet Airways flight 9W2374 skidded off runway at Goa airport pic.twitter.com/bMHZbhPL5M
— ANI (@ANI_news) December 27, 2016
উড়ানের আগেই এই ঘটনা ঘটায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা৷ তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো৷
#FLASH: Aircraft Accident Investigation Bureau (AAIB) will investigate the Jet Airways accident; DGCA inspection begins.
— ANI (@ANI_news) December 27, 2016
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ