অনুমান ছিলই। তা সত্যি প্রমাণ করে রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং হল ঝাড়খণ্ডে। রাজ্য থেকে দুটি রাজ্যসভা আসনের নির্বাচনে প্রার্থী ছিলেন তিনজন। একটি আসনে ক্রস ভোটিংয়ের জেরে কংগ্রেস প্রার্থী প্রণব ঝা-কে হারিয়ে নির্বাচিত হলেন এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ঝা পেয়েছেন ২০টি ভোট। নাথওয়ানি ২৮টি ভোট। বাকি আসনে নির্বাচিত হয়েছেন শাসক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বৈদ্যনাথ রাম। তিনি ৩০টি ভোট পেয়েছেন। বিজেপির দুটি, কংগ্রেসের একটি–মোট ৩টি ভোট নষ্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিক।
কংগ্রেসের অন্দরের ধারণা, কয়েক মাসে আগে বিহারে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস বিধায়করা অনুপস্থিত থাকায় জিততে পারেনি আরজেডি। সেটার বদলা নিতেই ঝাড়খণ্ডে ক্রস ভোট করেছে আরজেডি। কিন্তু অতি বাম দল লিবারেশন বিধায়করা কেন ক্রস ভোট করলেন, কোনও যুক্তি খুঁজে পাচ্ছে না কংগ্রেসও।
আরও পড়ুন:
ঝাড়খণ্ড বিধানসভায় এনডিএর বিধায়ক ২৪ জন। জেএমএম, কংগ্রেস-সহ শাসক ইন্ডিয়া শিবিরের সংসদের বিধায়ক সংখ্যা ৫৬। উচ্চকক্ষে জায়গা পেতে ৮১ সদস্যের বিধানসভায় ২৮টি প্রথম পছন্দের ভোট প্রয়োজন। হিসাবমতো বিজেপির ঝুলিতে চারটি আসন কম ছিল। কিন্তু শাসক শিবির থেকে ক্রস ভোটিংয়ের সাহায্যে বিজেপি-এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী জয় ছিনিয়ে নেন।
কংগ্রেসের আশঙ্কা, ঝাড়খণ্ডের শাসক জোটের অংশ আরজেডি এবং লিবারেশনের বিধায়করা কংগ্রেস প্রার্থীকে ভোট দেননি। তাদের ভোট গিয়েছে বিজেপির দখলে। আরজেডির চার এবং সিপিআইএম লিবারেশনের দুই বিধায়কই সম্ভবত ভোট দিয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীকে। কংগ্রেসের অন্দরের ধারণা, কয়েক মাসে আগে বিহারে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস বিধায়করা অনুপস্থিত থাকায় জিততে পারেনি আরজেডি। সেটার বদলা নিতেই ঝাড়খণ্ডে ক্রস ভোট করেছে আরজেডি। কিন্তু অতি বাম দল লিবারেশন বিধায়করা কেন ক্রস ভোট করলেন, কোনও যুক্তি খুঁজে পাচ্ছে না কংগ্রেসও। এদিকে হেমন্ত সোরেনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে জোটের অন্দরে। ভোটের আগে তিনি বিজেপি সমর্থিত প্রার্থী নাথওয়ানির সঙ্গে দেখা করেন। তাতে বিধায়কদের মধ্যে ভুল বার্তা গিয়েছে বলে ধারণা কংগ্রেসের। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের ভূমিকায় চরম অসন্তুষ্ট হাত শিবির। প্রদেশ কংগ্রেস নেতারা একই সঙ্গে বিঁধছেন হেমন্ত সোরেন এবং লিবারেশন নেতাদের। আবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রদেশ নেতাদের কথায়, হাইকম্যান্ড শরিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজটা সঠিকভাবে করেনি বলেই এই সমস্যা।
উল্লেখ্য, নাথওয়ানি চারবার রাজ্যসভা সদস্য হয়ে ইতিহাস গড়লেন। ২০০৮ থেকে ২০২০-র মধ্যে পরপর দুবার তিনি নির্দল এমপি হয়েছিলেন। ২০২০-তে তিনি অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভায় যান। আবার ঝাড়খণ্ডে ফিরলেন। তাঁর কথায়, ঝাড়খণ্ড তাঁর কর্মভূমি। নির্বাচিত হয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে। বৃহস্পতিবার ১০ রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনে ভোট পূর্বনির্ধারিত ছিল। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাতে চারটি করে, রাজস্থান, মধ্যপ্রদেশে তিনটি করে, ঝাড়খণ্ডে ২টি, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, মেঘালয়ে ১টি করে রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা ছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
-
সমাপ্ত লখনউয়ের ২৭ কোটির অধ্যায়! ব্যর্থতা নিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ, গচ্চা দিতে হবে কত টাকা?
-
বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?