Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

পাক সেনার হামলা রুখতে নিয়ন্ত্রণরেখায় তৈরি হচ্ছে শতাধিক বাঙ্কার

জানেন, কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ০৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০১৭, ০৮:৩২

options
link
পাক সেনার হামলা রুখতে নিয়ন্ত্রণরেখায় তৈরি হচ্ছে শতাধিক বাঙ্কার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গত কয়েক মাস ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। আর এই দু’পক্ষের গুলির লড়াইয়ে মাঝে পড়ে ক্ষতি হচ্ছে সীমান্তবর্তী গ্রামগুলির নিরীহ মানুষদের। প্রাণহানির ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে এবার কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্তণরেখা লাগোয়া গ্রামগুলিতে  ১০০টি বাঙ্কার তৈরির কাজ শুরু করেছে জম্মু ও কাশ্মীর সরকার।

[অবশেষে পাক জঙ্গি সংগঠন হিজবুলকে ‘সন্ত্রাসবাদী’ তকমা আমেরিকার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তপ্ত কাশ্মীর। এরই মধ্যে নিয়ন্ত্রণরেখায় নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনাও বেড়ে চলেছে। গত শনিবার ভোরেই পুঞ্চে সেক্টরে বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা। ছোড়া হয় মর্টারও। পাক সেনার গুলিতে মৃত্যু হয় একই পরিবারের দুই সদস্যের। বস্তুত, বুধবারও পুঞ্চে সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। এই প্রেক্ষাপটেই পাক সেনার গুলির হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলিতে বাঙ্কার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। রাজৌরি জেলার ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া গ্রামগুলিতে ইতিমধ্যেই ১০০টি বাঙ্কার তৈরি কাজ শুরু হয়েছে। পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করলে, এই বাঙ্কারগুলিতে প্রায় দেড় হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। প্রসঙ্গত, এই বাঙ্গার তৈরির কাজ তদারকির জন্য রাজৌরির ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি দলও গঠন করেছে জম্মু ও কাশ্মীর সরকার। বুধবার নিজে গিয়ে বাঙ্কার তৈরি কাজ পরিদর্শনও করেছেন রাজৌরির জেলার ডেপুটি কমিশনার।

[বিয়ে বাঁচাতে অর্থের বিনিময়ে মৌলবিদের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন মুসলিম মহিলারা]

প্রসঙ্গত, রাজৌরি জেলায় লাগাতার সংঘর্ষ বিরতির ঘটনায় গৃহহীন মানুষদের জন্য ছ’টি ত্রাণশিবির খুলেছে জেলা প্রশাসন। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। ত্রাণশিবিরে রেশন, বিদ্যুৎ-এর  মতো বিভিন্ন পরিষেবাও পাওয়া যাচ্ছে।

[মোদির উদ্যোগে এবার হাঁটু প্রতিস্থাপনের খরচ ৭০% কমে গেল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.