Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Jammu & Kashmir

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত সোপিয়ান, খতম ৩ সন্ত্রাসবাদী

গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন জওয়ানও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২১, ২০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২১, ২০:৪৮

options
link
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত সোপিয়ান, খতম ৩ সন্ত্রাসবাদী zoom

মাসুদ আহমেদ, শ্রীনগর: সপ্তাহের ব্যস্ততম দিনেই ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir)। বৃহস্পতিবার বিকেলে কাশ্মীরের সোপিয়ান (Sophian) জেলায় শুরু হয়েছে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াই। শেষ পাওয়া খবরে, সেনার গুলিতে মারা গিয়েছে তিন জঙ্গি। তবে গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন জওয়ানও।

জানা গিয়েছে, এদিন গোপনসূত্রে সোপিয়ানের জান মহল্লা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তা আধিকারিকরা। এরপরই সেখানে তল্লাশি শুরু করে সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান-সহ যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। তখনই সেনা জওয়ানদের উপর এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। এরপরই শুরু হয় তীব্র গুলির লড়াই। তাতেই মারা গিয়েছে তিন জঙ্গি। এছাড়া গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন জওয়ানও। তাঁরা হলেন- সেপোই রামদেব, দ্রাগ সিং এবং রাজ কুমার। তিনজনকেই স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর। শেষ পাওয়া খবরে, এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে, এই সন্দেহে চলছে অপারেশন।

Advertisement

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় মন্দির চত্বরে প্রবেশ করায় যুবককে পিটিয়ে খুন উন্মত্ত জনতার]

এর আগে গত ২৭ মার্চও সোপিয়ান সাক্ষী থেকেছিল সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের। গোপন সূত্রে খবর পেয়ে, ওয়াঙ্গাম গ্রামে তল্লাশি অভিযান শুরু করে জওয়ানরা। তাতেই মারা যায় দুই জঙ্গি। এছাড়া শহিদ হন এক জওয়ানও। তারপরই এদিন ফের একবার গুলির লড়াইয়ে উত্তপ্ত হল সোপিয়ান।

গত বছর সরকারি তরফে জানানো হয়েছিল, অতীতের তুলনায় এখন জঙ্গি হামলা অনেকটাই কমেছে কাশ্মীরে। কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক ২০২০ সালের ১৫ নভেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে হওয়া নাশকতামূলক কাজকর্মের পরিসংখ্যান প্রকাশ করে। তাতে বলা হয়েছিল, ২০১৯ সালের তুলনায় গত বছর ৬৩.৯৩ শতাংশ কম জঙ্গি হামলা হয়েছে ভূস্বর্গে। কমেছে সন্ত্রাসবাদী হামলায় জওয়ানদের মৃত্যুও। কিন্তু নতুন বছরের শুরু থেকেই যেন ফের মাথাচাড়া দিয়েছে জঙ্গি কার্যকলাপ।

[আরও পড়ুন: মহারাষ্ট্র, দিল্লির পরে গাজিয়াবাদেও করোনা টিকার ভাঁড়ার শূন্য! বাড়ছে উদ্বেগ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.